রিমান্ড বাকি থাকতেই মাহমুদুর রহমানকে কারাগারে প্রেরণ
রিমান্ড বাকি থাকতেই মাহমুদুর রহমানকে কারাগারে প্রেরণ
প্রস্তুতি : মিডিয়া (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com)--
দৈনিক আমার দেশ প্রত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে দুই মামলায় রিমান্ড বাকি থাকতেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলাম।
১৭ এপ্রিল বুধবার দুপুরে শারীরিকভাবে অসুস্থ মাহমুদুর রহমানকে সিএমএম আদালতে আনা হয়। তার জামিন, সুচিকিৎসা ও জেলখানায় প্রথম শ্রেণীর মর্যাদা দানের আবেদন জানান আইনজীবি এডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার।
শুনানি শেষে আদালত মাহমুদুর রহমানের শারীরিক অবস্থা বিবেচনা করে তার রিমান্ড বাতিল করেন এবং তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি কারাবিধি অনুযায়ী মাহমুদুর রহমানকে ডিভিশন প্রদান ও কারাকর্তৃপক্ষকে সুচিকিৎসা প্রদানের আদেশ দেয়া হয়।
তিনটি পৃথক মামলায় দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে মোট ১৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল তেজগাও থানায় দায়ের করা স্কাইপ সংক্রান্ত মামলায় ৭ দিনের রিমান্ড। তেজগাঁও থানার রিমান্ড শেষ হওয়ার দুদিন আগেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিএমএম আদালতে হাজির করা হয়।
মাহমুদুর রহমানের নিযুক্ত আইনজীবিরা জানান, রিমান্ডে নিয়ে তাকে শারীরিক অত্যাচার, তার মায়ের বিরুদ্ধে মামলা দায়ের, অন্যায়ভাবে আমার দেশের প্রেস বন্ধ ও প্রেসকর্মচারীদের গ্রেফতার করার প্রতিবাদে তিনদিন ধরে তিনি অনাহারে আছেন। আদালতে এসেও তিনি কিছু খাননি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন