বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণায় জেল ৭ বছর

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণায় জেল ৭ বছর


প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ www.protimuhurto.com)---
বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও জালিয়াতি করলে সর্বোচ্চ সাত বছরের শাস্তির নতুন আইনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রীসভা। ১৫ এপ্রিল সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০১৩’ অনুমোদিত হয়েছে।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মর্তুজা আহমদ আহমেদ জানান, বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে এজেন্সিগুলোর অসাধু তৎপরতা, প্রতারণা ও জালিয়াতির মতো অপরাধে  সার্বোচ্চ সাত বছর কারাদণ্ড ও এক লাখ জরিমানার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।

বাংলাদেশের অভিবাসন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় ১৯৮২ সালের বহির্গমন অধ্যাদেশের মাধ্যমে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে অধ্যাদেশে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার বিধান ছিল।

ঢাকা : বেলা ২টা ১৫ মিনিট, ১৫ এপ্রিল ২০১৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

সাভারে ১৪২টি মৃতদেহ উদ্ধার, আটকা আছেন কয়েকশ'

মনের গোপন ঘরে ভয়াল ব্যাধি `সিজোফ্রেনিয়া’