নওগাঁতে বৈশাখী মেলায় বোমা বিস্ফোরণ
নওগাঁতে বৈশাখী মেলায় বোমা বিস্ফোরণ
প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম/ www.protimuhurto.com)---
নওগাঁ জেলার আত্রাই উপজেলায় মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলায় বোমা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যাদের মধ্যে রয়েছে ১০টি শিশু।
১৬ এপ্রিল মঙ্গলবার রাত ৯টায় নওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলায় পর পর চারটি হাতবোমা বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে ১০টি শিশু সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ছয় জন। আহতদের প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুতর আহতদের সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আত্রাই থানার ওসি আবদুল লতিফ খান জানান, হাতবোমা বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এর সঙ্গে জামাত-শিবির, হেফাজতে ইসলাম বা অন্য কোনো মহল জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন