৩৩ তম বিসিএসের ফলাফল প্রকাশ

৩৩ তম বিসিএসের ফলাফল প্রকাশ




প্রস্তুতি : শিক্ষা (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ---

৩৩ তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১৭ এপ্রিল বুধবার দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়।

মোট ২৯ হাজার ৭৪৬ জন চাকরি প্রত্যাশী ৩৩ তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেন। এদের মধ্য থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৮ হাজার ৬৯৩ জন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সাধারণ ক্যাডারে ছয় হাজার ৮০৬ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারে চার হাজার ৪১৩ জন এবং কারিগরি/পেশাগত ক্যাডারে ৭ হাজার ৪৭৪ জন আছেন। 

৩৩ তম বিসিএস  লিখিত পরীক্ষার ফলাফল পিএসসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে।

সরকারী কর্ম কমিশন সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশীদের মৌখিক পরীক্ষা আগামী মে মাসের মাঝমাাঝি সময়ে শুরু হতে পারে।

উল্লেখ্য, সরকারী চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে গত বছর ১ জুন ৩৩ তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষায় এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী অংশ নেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

সাভারে ১৪২টি মৃতদেহ উদ্ধার, আটকা আছেন কয়েকশ'

মনের গোপন ঘরে ভয়াল ব্যাধি `সিজোফ্রেনিয়া’