ইরাকে ভয়াবহ বোমা হামলায় নিহত ২০

ইরাকে ভয়াবহ বোমা হামলায় নিহত ২০

 

প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম/www.protimuhurto.com) ---

রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইরাক বিভিন্ন শহরে বোমা হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই শতাধিক। ১৫ এপ্রিল সোমবার সকালে এসব হামলার ঘটনা ঘটে।

ইরাকের প্রাদেশিক পরিষদের নির্বাচন আগামী ২০ এপ্রিল। নির্বাচনকে সামনে রেখে এসব বোমা হামলা চালানো হয়েছে। রাজধানী বাগদাদ, কিরকুক, তুজ খুরমাতো ছাড়াও উত্তর-দক্ষিণের আরো চারটি শহরে এই বোমা হামলার ঘটনাগুলো ঘটেছে।

বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্যেও বোমা হামলার ঘটনায় ইরাকের প্রশাসনে তোলপাড় তৈরি করেছে। এখানে গাড়িবোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়।

বিমানবন্দরে হামলার বর্ণনা দিয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, দুটি গাড়ি বাগদাদ বিমানবন্দরের প্রবেশ পথে আসে এবং গাড়ি দুটি সেখানেই রেখে চালকেরা পালিয়ে যায়। আমরা নিয়মিত তল্লাশীর দায়িত্বপালনের সময় এক সেকেন্ডের ব্যবধানে দুটি গাড়িই বিস্ফোরিত হয়। এতে বিমানবন্দরে ঘুরে বেড়াতে থাকা দুজন ভ্রমণকারী নিহত হন বলে তিনি জানান।

সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে কিরকুকে। এখানে একসঙ্গে ছয়টি গাড়িবোমা বিস্ফোরণে নয়জন নিহত হয়। বাগাদাদ থেকে ১শ’ ৭০ কিলোমিটার উত্তরে তুজ খুরমাতো শহরে টহলরত পুলিশকে লক্ষ্য করে চারটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে পাঁচজন নিহত ও ৬৭ জন আহত হয়। বাগদাদের ৫০ কিলোমিটার উত্তরে তারমিয়াহ শহরে বন্দুকধারীরা দূরলক্ষ্যভেদী রাইফেল ও পিস্তলের গুলিতে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করে।

ঢাকা : বেলা ২টা ৫৫ মিনিট, ১৫ এপ্রিল ২০১৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

সাভারে ১৪২টি মৃতদেহ উদ্ধার, আটকা আছেন কয়েকশ'

মনের গোপন ঘরে ভয়াল ব্যাধি `সিজোফ্রেনিয়া’