মুখ দেখা বন্ধ সাইফ-কারিনার!

মুখ দেখা বন্ধ সাইফ-কারিনার!



প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম/ www.protimuhurto.com) ---
 
মাত্র মাস কয়েক আগে ধুমধাম করে বিয়ে হলো বলিউডের আলোচিত জুটি সাইফ-কারিনার। কিন্তু দূর্ভাগ্য দুজনের। বেশ কিছুদিন ধরে মুখ দেখা বন্ধ আছে সাইফের সঙ্গে কারিনার।  
 
কারণ অবশ্য অন্য কিছু নয়। পেশাগত ব্যস্ততা।
 
ছবির শুটিংয়ের কারণে নবাব সাইফ আলী খান থেকে দূরে থাকতে হচ্ছে বেগম কারিনা কাপুরের। বর্তমানে শুটিং এর কারণে দুজনকে অবস্থান করতে হচ্ছে দুই স্থানে।
 
ভুপালে প্রকাশ ঝা’র পরিচালনায় ‘সত্যাগ্রহ’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিনা। আর সাইফ লখনৌতে তিলমাগনু ধুলিয়ার ছবির শুটিংয়ে। তাই তাদের দেখা হচ্ছে দীর্ঘ বিরতির পর।
 
ভালোবাসা কারে কয়, বিচ্ছেদের কষ্ট কেমন? এ মুহূর্তে ভালোভাবেই তা টের পাচ্ছেন আর কারিনা। আগেই দিয়ে রাখা শিডিউলের কারণে শুটিংয়ে অংশ নিতে হচ্ছে দুজনকে। 
 
এই ব্যস্ততার কারণে দুজন দুজনের থেকে অনেক দূরে। দুজনই হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভালোবাসার যন্ত্রণা, বিচ্ছেদের কষ্ট।
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

সাভারে ১৪২টি মৃতদেহ উদ্ধার, আটকা আছেন কয়েকশ'

মনের গোপন ঘরে ভয়াল ব্যাধি `সিজোফ্রেনিয়া’