দক্ষিণ কোরিয়ার র্যাপ শিল্পী সাইয়ের নতুন বিশ্বরেকর্ড
দক্ষিণ কোরিয়ার র্যাপ শিল্পী সাইয়ের নতুন বিশ্বরেকর্ড
প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম/www.protimuhurto.com) ---
দক্ষিণ কোরিয়ান র্যাপ মিউজিকস্টার সাইয়ের নতুন গান ‘জেন্টেলম্যান’ গড়ল বিশ্বরেকর্ড । ‘গ্যাংনাম স্টাইল’ গানের মতো এটিও ব্যাপক সাড়া ফেলেছে ইউটিউবে। ভিডিও শেয়ার করার এই সাইটটিতে এক দিনে সবচেয়ে বেশি দেখা ভিডিও হিসেবে রেকর্ড গড়েছে সাইয়ের মিউজিক ভিডিও ‘জেন্টেলম্যান’।
রয়টার্স সূত্রে জানা গেছেগত ১৩ এপ্রিল শনিবার রাত নয়টায় গানটির ভিডিও ইউটিউবে পোস্ট করা হয়েছিল।
মাত্র ২৪ ঘণ্টায় ভিডিওটি দেখেছেন প্রায় ২ কোটি দর্শক। এর আগে একদিনে
এতবার কোন ভিডিও ইউটিউবে কেউ দেখেনি। পরবর্তী ৪৮ ভিডিওটি দেখেছেন আরো ১ কোটি দর্শক।
ইউটিউবে প্রকাশিত ভিডিও'র মধ্যেএর আগে কানাডীয় পপ গায়ক জাস্টিন বিবারের ‘বয়ফ্রেন্ড’ গানের মিউজিক
ভিডিওটি এক দিনে সর্বোচ্চ আশি লাখ বার দেখা হয়েছিল। গত বছরের মে মাসে
মুক্তি পাওয়া ওই গানটিই ছিল এতদিন পর্যন্ত একদিনে দেখা সর্বোচ্চ ভিডিও।
মিউজিক ভিডিও‘জেন্টেলম্যান’-এ সাইকে দেখা গেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের বিভিন্ন
রেস্তোরাঁ, বিপণিবিতান, সুইমিং পুল ও গ্রন্থাগারে আগের বিখ্যাত নাচের ভঙ্গিমাতেই।
‘গ্যাংনাম স্টাইল’ গানের সঙ্গে অদৃশ্য ঘোড়ার পিঠে চেপে সাইয়ের
অদ্ভুত ভঙ্গিমার নাচ দেখে মুগ্ধ হয়েছিল বিশ্বের অসংখ্য মানুষ। ইউটিউবে
সর্বোচ্চ দেখা ভিডিও হিসেবে বিশ্ব রেকর্ডও গড়েছিল ‘গ্যাংনাম স্টাইল’।
অনেকের ধারণা এবার তিনি নিজের গড়া সেই রেকর্ড নতুন করে লিখবেন ‘জেন্টেলম্যান’ মিউজিক ভিডিও'র মাধ্যমে।
অনেকের ধারণা এবার তিনি নিজের গড়া সেই রেকর্ড নতুন করে লিখবেন ‘জেন্টেলম্যান’ মিউজিক ভিডিও'র মাধ্যমে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন