সেনাবাহিনী মোতায়নের বিধি না রেখেই নির্বাচনী অধ্যাদেশ চূড়ান্ত

 সেনাবাহিনী মোতায়নের বিধি না রেখেই নির্বাচনী অধ্যাদেশ চূড়ান্ত





প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/www.protimuhurto.com) ---
 

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সেনাবাহিনী মোতায়নের বিধি না রাখা হয়নি।

নির্বাচন কমিশনের ৩৭তম সভায় গত ১৩ এপ্রিল এই অধ্যাদেশ  চূড়ান্ত করা হয়েছে। ১৫ এপ্রিল সোমবার শেরেবাংলা নগর নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব:) মো. জাবেদ আলী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরো জানিয়েছেন, ১৩ এপ্রিল চূড়ান্ত আরপিওর কপি নির্বাচন কমিশন সচিবের কাছে দেয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই প্রস্তাবিত অধ্যাদেশ আইন মন্ত্রণালয়ে জমা দেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাবেদ আলী জানান, আরপিওর সংজ্ঞায় সেনাবাহিনীর বিধান না রাখলেও  এর ৫৪ নং ধারা অনুযায়ী নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে যে কেউকে ডাকতে পারে নির্বাচন কমিশন। বিধান অনুযায়ি, তাদের নির্বাচন কমিশনকে অবশ্যই সহায়তা করতে হবে।

সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনার বলেন, সিটি করপোরেশন নির্বাচনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামী মে মাসের শেষ সপ্তাহে চার সিটি (খুলনা, সিলেট, রাজশাহী ও বরিশাল) কর্পোরেশনের তফসিল ঘোষণা করা হবে। সম্ভাব্য জুলাই মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে।

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে নির্বাচন কমিশনার বলেন, চার সিটির সঙ্গে গাজীপুরের নির্বাচন সম্পন্ন করতে পারব।

সীমানা নির্ধারণের আপত্তির শুনানির ব্যাপারে তিনি বলেন, আমরা প্রত্যেকটা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছি। আগামী ২৩ এপ্রিল থেকে শেরেবাংলা নগর নির্বাচন কমিশন সচিবলায়ে আসন গুলোর সীমানা নির্ধারণীর আপত্তির শুনানি শুরু হবে এবং  শেষ হবে ১২ মে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

সাভারে ১৪২টি মৃতদেহ উদ্ধার, আটকা আছেন কয়েকশ'

মনের গোপন ঘরে ভয়াল ব্যাধি `সিজোফ্রেনিয়া’