ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরো জয়ী

 ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরো জয়ী

 



প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম/ www.protimuhurto.com) ---
 

 প্রয়াত নেতা হুগো চাভেজ মনোনীত উত্তরাধিকারী নিকোলা মাদুরো ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নিকোলা মাদুরো দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। 

গতকাল ১৪ এপ্রিল রোববার ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। মাদুরো ক্ষমতাসীন দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিরোধী প্রার্থী ক্যাপ্রিলেস লড়েছেন জাস্টিস ফার্স্ট পার্টি থেকে। দেশটির নির্বাচন কর্তৃপক্ষ জানায়, নির্বাচনে মাদুরো ৫০ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছেন। ক্যাপ্রিলেস পেয়েছেন ৪৯ দশমিক শূন্য ৭ শতাংশ ভোট।

ক্যানসারে সাবেক প্রেসিডেন্ট চাভেজের মৃত্যুর পর দেশটিতে প্রথম এই নির্বাচনী প্রচারণার শেষ দিন ছিল গত বৃহস্পতিবার। সেদিন দুই প্রার্থীই নিজ নিজ দলীয় সমাবেশে ভাষণ দেন ও অঙ্গীকার করেন।

নির্বাচনে আগে জনমত জরিপের ফলাফলে ক্যাপ্রিলেসের চেয়ে ১০ থেকে ২০ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন মাদুরো। তবে প্রত্যাশার চেয়ে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

গত অক্টোবরের নির্বাচনে চাভেজের কাছে ১১ শতাংশ ভোটের ব্যবধানে হেরে যান ক্যাপ্রিলেস।

সূত্র: রয়টার্স
 ঢাকা : সকাল ১০টা ১৫ মিনিট, ১৫ এপ্রিল ২০১৩।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

সাভারে ১৪২টি মৃতদেহ উদ্ধার, আটকা আছেন কয়েকশ'

মনের গোপন ঘরে ভয়াল ব্যাধি `সিজোফ্রেনিয়া’