টাইট জিন্স পড়ার আগে ভেবে নিন



টাইট জিন্স পড়ার আগে ভেবে নিন




 প্রস্তুতি : লাইফস্টাইল (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ---
 
আমাদের দেশের তরুণীদের কাছে টাইট জিন্স এখন দারুণ জনপ্রিয়। যারা টাইট জিন্স একটু বেশি বেশি পড়েন, তাদের জন্য আছে সতর্কবার্তা।

টাইট জিন্স যখন মেয়েদের প্রিয় পোশাকের একটি হয়ে উঠছে, ঠিক তখনই শুনতে হচ্ছে দুঃসংবাদ। সম্প্রতি বিশেষ একটি রোগের কারণ বিশ্লেষণ করতে যেয়ে একদল মার্কিন বিশেষজ্ঞ জানিয়েছেন, আটোসাঁটো জিন্স বা স্কিন টাইট জিন্স নামে পরিচিত প্যান্ট পরিধানের ফলে পায়ের বিভিন্ন পেশি বিশেষ করে পায়ের উপরের অংশের পেশী ক্ষতিগ্রস্থ হতে পারে

আমেরিকার কিছু স্থানে 'ম্যারালজিয়া প্যারিসথেটিকা' নামের একটি রোগের প্রাদুর্ভাব নিয়ে গবেষণা করতে যেয়েই টাইট জিন্সের এই ক্ষতিকর দিক সম্পর্কে ধারণা লাভ করেন গবেষকরাএ রোগের লক্ষণ হিসেবে পায়ের ওপরের অংশে টান লাগা বা পায়ের উপরের দিক অসার অনুভব করার মতো সমস্যায় ভোগেন আক্রান্তরা

আর হঠাৎ করে এ ধরনের রোগে আক্রান্ত হওয়া ব্যক্তিদের নিয়ে গবেষণা করতে যেয়েই রোগটির সাথে টাইট জিন্স পড়ার সম্পর্ক খুঁজে পান গবেষকরাএ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর মেডিক্যাল সেন্টারের ডাক্তার ক্যারেন বোয়েল বলেন, 'ম্যারালজিয়া প্যারিসথেটিকা' হলো এমন একটি ব্যাধি যার কারণে পায়ের ওপরের অংশের পেশীগুলো ক্রমশ ক্ষতিগ্রস্ত হতে থাকে

আর এ ধরনের রোগে আক্রান্ত বা রোগ সম্ভাবনা বহন করা কেউ যখন টাইট জিন্স পড়ে তখন সমস্যা আরও বাড়তে থাকেএ ছাড়া ছেলেদের পাশাপাশি যেসব মেয়েরা একই সাথে টাইট জিন্স ও উঁচু জুতা পড়েন তাদের জন্য পায়ের পেশীর উপর চাপ পড়ার এই বিষয়টি আরও খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে

এ কারণে পায়ের ওপরের অংশের পেশিতে চাপ সৃষ্টি করে এমন জিন্স প্যান্ট বা আটোসাঁটো পোশাক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ডাক্তার ক্যারেন বোয়েলতিনি জিন্স প্যান্ট পড়লে যদি কোনো ধরনের অস্বস্তি অনুভূত হয় তাহলে সে বিষয়টি অবহেলা না করে গুরুত্ব দিয়ে ভাবার অনুরোধও করেছেন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

সাভারে ১৪২টি মৃতদেহ উদ্ধার, আটকা আছেন কয়েকশ'

মনের গোপন ঘরে ভয়াল ব্যাধি `সিজোফ্রেনিয়া’