কালবৈশাখীর পূর্বাভাস, দেশ জুড়ে সতর্কতা

কালবৈশাখীর পূর্বাভাস, দেশ জুড়ে সতর্কতা 



 


প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ www.protimuhurto.com) ---

সারাদেশের ১৬টি জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই কয়েকটি এলাকায় কালবৈশাখী ঝড় বইতে শুরু করেছ্।ে কক্সবাজারে কালবৈশাখী ঝড় বয়ে গেছে, বজ্রপাতে নিহত হয়েছে ৪ জন।


১৬ এপ্রিল মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৬টি জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিমা তীব্র কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


আবহাওয়ার সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে- রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় কালবৈশাখী বয়ে যেতে পারে।


এদিকে বৈশাখের তৃতীয় দিনে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। বন্দরনগরী চট্টগ্রাম ও কক্সবাজারে ঝড়ো হাওয়া বইছে বিকেল থেকেই। সেই সঙ্গে হচ্ছে বজ্রপাত। কক্সবাজারে বজ্রপাতে ৪ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

সাভারে ১৪২টি মৃতদেহ উদ্ধার, আটকা আছেন কয়েকশ'

মনের গোপন ঘরে ভয়াল ব্যাধি `সিজোফ্রেনিয়া’