নববর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রী লাঞ্ছিত
নববর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রী লাঞ্ছিত
প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ www.protimuhurto.com) ---
বাংলা নববর্ষকে বরণ করতে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্টে দুই ছাত্রী লাঞ্ছিত হয়েছেন ১৪ এপ্রিল রোববার সকাল ১১ টায় ।
বাংলা নববর্ষকে বরণ করতে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্টে দুই ছাত্রী লাঞ্ছিত হয়েছেন ১৪ এপ্রিল রোববার সকাল ১১ টায় ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০ টায় ছাত্রলীগ নেতা-কর্মীদের
নেতৃত্ত্বে আ ফ ম কামাল উদ্দীন হল থেকে বর্ষবরণের একটি শোভাযাত্রা বের হয়।
বেলা ১১ টায় শোভাযাত্রাটি মেহের চত্বর হয়ে টারজান পয়েন্টে গেলে ৩৭ তম
ব্যাচের দুই ছাত্রীর গায়ে রং ছিটিয়ে দেয় কামাল উদ্দীন
হলের ছাত্রলীগ কর্মী তানভির হাসান খান (দর্শন বিভাগ,৩৭ তম ব্যাচ)। এরপর ওই
ছাত্রী তানভিরকে ছাতা দিয়ে আঘাত করলে তানভির তাকে প্রকাশ্যে চড় মেরে
ঘটনাস্থল থেকে সরে যায়।
কিছুক্ষণ পর শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার ও প্রক্টর সোহেল
আহমেদ সেখানে আসেন। ইতিমধ্যে পরিস্থিতি ঘোলাটে দেখে কামাল উদ্দীন হলের
ছাত্রলীগ নেতা সুবল আকাশ সেখানে আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এরপর
সুবল প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতির সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়।
এর মধ্যে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন সেখানে উপস্থিত হন। আনোয়ার হোসেন
কে মারছে জানতে চাইলে এক পর্যায়ে সুবল বলেন, রং মারছে তো কী হইছে ?
এরপরই উপাচার্য ও অন্যদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য
বিনিময় হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে উপাচার্য আকাশকে চড় মারে।
মুহূর্তে এই ঘটনা সমগ্র ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে জাবি শাখা ছাত্র ইউনিয়ন প্রতিবাদ
মিছিল বের করে। এসময় অনেক সাধারণ শিক্ষার্থীকেও মিছিলে দেখা যায়।
প্রক্টর সোহেল আহমেদ ঘটনা সম্পর্কে বলেন, “দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।”
এদিকে অনেক অনুসন্ধান করেও আক্রান্ত ওই দুই ছাত্রীর নাম পাওয়া যায়নি। এ
ব্যাপারে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক মৈত্রী বর্মন বলেন, “আগামীকাল
যদি তারা লিখিত অভিযোগ দেয় তবেই নাম জানতে পারবেন। এর আগে আমরা নাম জানাবো
না।”
এদিকে এ ঘটনায় চাপের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ঘটনা ঘটার
পর থেকে সভাপতি জনি ও সাধারণ সম্পাদক রাজিবের সঙ্গে যোগাযোগ করা সম্ভব
হয়নি।
ঢাকা : সকাল ১০টা ২৫ মিনিট, ১৫ এপ্রিল ২০১৩।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন