একপর্দায় দুই খান 'শাহরুখ-আমির'
একপর্দায় দুই খান 'শাহরুখ-আমির'
প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম/www.protimuhurto.com) ---
বলিউড বাদশাহ শাহরুখ খান আর মিস্টার পারফেক্ট আমির খানের রেষারেষি সবার জানা। কেউ কাউকে কখনোই ছেড়ে কথা বলেন না। এমন কী একে অন্যের মুখ দেখতেও তারা রাজি নন। বলিউডের এই দুই খানের ‘দুশমনি’ অবশেষে ‘দোস্তি’-তে রূপান্তরিত হতে যাচ্ছে। দুই মেরুর দুই খান একই ফ্রেমে নিয়ে আসছেন দুজনের বন্ধু খ্যাতিমান পরিচালন করন জোহর। দুজনের মধ্যকার ব্যবধান ঘুচিয়ে শাহরুখ-আমিরকে একসঙ্গে কাজ করাতে তিনি রাজি করিয়েছেন।
ভারতীর চলচ্চিত্রের ১০০ বছরকে মাথায় রেখে তৈরি 'বম্বে টকিজ'-এর একটি গান রিমেক করছেন করণ জোহর। এই গানে দুই খানকে একসঙ্গে প্রথমবারের মতো পর্দায় আনার ঘোষণা দিয়েছেন তিনি। শাহরুখ আর আমির, দুজনই করনকে এতে কাজ করবেন বলে কথা দিয়েছেন।
‘বম্বে টকিজ’ মূলত চারটি শর্ট ফিল্মের মিলিত রূপ। ছবিগুলি বানিয়েছেন, করন জোহর, জোয়া আখতার, দিবাকর বন্দ্যোপাধ্যায় এবং অনুরাগ কাশ্যপ। পুরো ছবিতে একটাই গান আছে। এই গানটিতেই থাকছে শাহরুখ খান আর আমির খানের গলাগলি আর হাত ধরে নাচানাচি।
এই গানে আরো থাকছেন ক্যাটরিনা কইফ, করিনা কপূর, প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোনের মতো নায়িকারা থাকবেন। এদের সকলেরই পোশাক হতে চলেছে সোনালি রঙের। অন্যদিকে দুই খান ছাড়াও এ গানে থাকছেন অনিল কাপুরের পাশাপাশি বরুণ ধাবনের মতো নতুন হিরোরাও আছেন। এতে পুরুষদের পোশাক হবে টাক্সিডো স্যুট। তবে গানটির প্রধান আকর্ষণ শাহরুখ-আমির।
করণ জোহরের প্রডাকশন সূত্রে জানা গেছে, পরিচালকের বিশ্বাস একসঙ্গে গানটিতে কাজ করার মধ্য দিয়ে তার প্রিয় দুই বন্ধু শাহরুখ খান ও আমির খানের মধ্যকার সমস্ত বিরোধ-বিরাগের অবসান হবে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন