পুনের কাছে হেরে গেল চেন্নাই

 পুনের কাছে হেরে গেল চেন্নাই


প্রস্তুতি : স্পোর্টস (প্রতিমুহূর্ত.কম/www.protimuhurto.com) ---


১৫ এপ্রিল সোমবার আইপিএলে একটি ম্যাচই হয়েছ। এতে পুনে ওয়ারিয়র্স ২৪ রানে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে। পাঁচ খেলায় এই নিয়ে পুনে দ্বিতীয় জয় পেল, অন্যদিকে চার খেলায় চেন্নাইয়ের এটি দ্বিতীয় পরাজয়।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে  প্রথমে ব্যাট করতে নেমে পুনে ওয়ারিয়র্স ৫ উইকেটে ১৫৯ রান করে । জবাবে চেন্নাই সুপার কিংস ৮ উইকেটে ১৩৫ রান করে। 

প্রথমে ব্যাট করতে নেমে রবিন উথাপ্পার সঙ্গে অ্যারন ফিঞ্চের ৯৬ রানের উদ্বোধনী জুটি পুনেকে উড়ন্ত সূচনা এনে দেয়। জাদেজার বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফিঞ্চ (৬৭) বিদায় নিয়ে ভাঙ্গে ১২ ওভার ৩ বল স্থায়ী জুটি। ফিঞ্চের ৪৫ বলের ইনিংসে ১০টি চার ও দুটি ছক্কা ফিঞ্চের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় পুনের রানের গতিতে ভাটা পড়ে। তবে ১৬ বলে ৩টি করে ছক্কা ও চারে গড়া স্টিভেন স্মিথের ৩৯ রানের ঝড়ো ইনিংস দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেয়।

চেন্নাইয়ের শুরুটা ভালো হয় নি। লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে । চতুর্থ উইকেটে রবীন্দ্র জাদেজার (২২ বলে ২৭) সঙ্গে সুব্রামানিয়াম বদ্রিনাথের (২৬ বলে ৩৪) ৪৬ রানের জুটি দলকে লড়াইয়ে ফেরানোর আশা জাগায়। কিন্তু দলীয় ৮৬ রানে বদ্রিনাথ ও ৯৮ রানে জাদেজার বিদায় দলকে আবার চাপে ফেলে দেয়। এরপর অধিনায়ক মহেন্দ্র সিং ও ডোয়াইন ব্রাভোও দ্রুত ফিরে গেলে আর পেরে উঠেনি চেন্নাই।



 ১৬ এপ্রিল মঙ্গলবার আইপিএলর রয়েছে দুটি খেলা। বিকেল ৪.৩০মিনিটে কিংস ইলেভেন পাঞ্জাব-কলকাতা নাইট রাইডার্স এবং রাত ৮.৩০মিনিটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-দিল্লি ডেয়ারডেভিলস ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

সাভারে ১৪২টি মৃতদেহ উদ্ধার, আটকা আছেন কয়েকশ'

মনের গোপন ঘরে ভয়াল ব্যাধি `সিজোফ্রেনিয়া’