পোস্টগুলি

প্রধানমন্ত্রীর গোপন ভিডিও ধারণ অস্বীকার করলেন মুন্নী সাহা

ছবি
:: প্রতিমুহূর্ত প্রতিবেদন :: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে না জানিয়ে তার সঙ্গে কথোপকথন গোপন ক্যামেরায় ধারণ করায় আবারও ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এটিএননিউজের সাংবাদিক মুন্নী সাহা। নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার  গ্র্যান্ড হায়াত হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান সফরসঙ্গী মুন্নী সাহা। প্রধানমন্ত্রী সেসময় তার সঙ্গে নানা বিষয়ে অনানুষ্ঠানিক কথাবার্তা বলেন। কথাবার্তা চলার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রীর অজ্ঞাতে মুন্নী সাহা তার সঙ্গে থাকা ভিডিও ক্যামেরাটি অন করে দেন।................ # আরো পড়তে চাইলে ক্লিক করুন >> প্রতিমুহূর্ত.কম (www.protimuhurto.com)

মন খারাপের একেকটা দিন...

ছবি
:: আবিদা আজাদ :: আমাদের মন ভালো থাকলেই শরীর ভালো থাকে। দেহের সুস্থতার থেকে মনের সুস্থতা অনেক বেশি জরুরি। কারণ আমাদের মনই যে কোনো ব্যাপারে প্রথমে সাড়া দেয়। আর তাই শুধু শারীরিক সুস্থতা ও কায়িক পরিশ্রম দিয়েই একজন মানুষ সবসময় ভালো থাকতে পারে না, যদি তার আত্মিক বা মানসিক স্বাস্থ্য ভালো না হয়। মন ভালো রাখার কিছু উপায় জেনে নিন.............. # আরো পড়তে চাইলে ক্লিক করুন >> প্রতিমুহূর্ত.কম (www.protimuhurto.com)

আমি কেমন স্লিম হয়েছি : অপু বিশ্বাস

ছবি
:: রুদ্র মাহমুদ :: 'দেখেন আমি কেমন  স্লিম হয়েছি!' ছয়মাসের লম্বা বিরতির পর শুটিংয়ে যোগ দিয়ে অপু বিশ্বাস যার সঙ্গেই কথা বলছেন, একফাঁকে এই কথাটি জানিয়ে দিচ্ছেন। সত্যিই লম্বা বিরতি নেওয়ার আগে সেই মুটিয়ে যাওয়া অপু, শরীর থেকে ঝেড়ে ফেলেছেন বাড়তি মেদ। হয়ে উঠেছেন অনেকটাই স্লিম। ওয়াকিল আহমেদ পরিচালিত ‘শোধ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে আবার আপন জগতে ফিরে এসেছেন অপু। পুবাইলে ছবিটির শুটিংয়ে তিনি অংশ নিচ্ছেন। এতে অপুর বিপরীতে রয়েছেন শাকিব খান। শুটিংয়ের ফাঁকেই কথা হলো অপু বিশ্বাসের সাথে। আরো পড়তে চাইলে ক্লিক করুন >> প্রতিমুহূর্ত.কম (www.protimuhurto.com)

ঢাকা ছাড়তে ব্যাকুল আদুরী

ছবি
:: রুদ্র মাহমুদ :: ঢাকা মহানগরীতে মেয়েটি প্রথম যখন আসে চোখ জুড়ে স্বপ্ন ছিল, ভালো থাকার। তিনবেলা পেট ভরে ভাত খাবার। সাহেব-মেমসাহেবকে সাধ্য মতো সেবার বিনিময়ে এই তো ছিল তার চাওয়া। পাশবিক নির্যাতনের চিহ্ন শরীরে বহন করা আদুরীর কাছে এখন এই শহর দুঃস্বপ্নের মতো। ঢাকা ছাড়তে এখন সে ব্যাকুল। মায়ের কাছে বার বার তার করুণ আকুতি, আমাকে গ্রামে নিয়ে চল। শখ করে কানের দুল পরেছিল আদুরী। এটাই তার অপরাধ। আর এ অপরাধে গৃহকর্ত্রী নদী তাকে অমানুষিক নির্যাতন করে। আটকে রাখে বাথরুমে। রক্তাক্ত আহত আদুরী মারা গেছে ভেবে এক সময় তাকে ফেলে আসা হয় ডাস্টবিনের ময়লার স্তূপে। কিন্তু জীবনমৃত অসহায় আদুরীর সহায় হয়ে দাঁড়ান...... #  আরো পড়তে চাইলে ক্লিক করুন >> প্রতিমুহূর্ত.কম (www.protimuhurto.com)

ঢাকার ডিজে সংস্কৃতি : চিয়ার্সগার্লদের অজানা কথা

ছবি
:: প্রতিমুহূর্ত এক্সক্লুসিভ :: বদলে যাওয়া সময়ের এক নতুন সংস্কৃতি 'ডিজে পার্টি'।ডিজে ডিজে ডিজে শব্দের অর্থ হলো ডিস্ক জকি। একে আবার কেউ কেউ বলে ডিসকো জকি। বড় বড় অভিজাত হোটলেই এখন কেবল ডিজে পার্টি সীমিত নেই রাজধানীর গুলশান-বনানী-উত্তরাসহ নানা জায়গায় গড়ে উঠেছে ডিজে ক্লাব। এইসব ক্লাব হোটেলের ডিজে পার্টির আকর্ষণ হলো চিয়ার্স গার্লরা। কারা এই চিয়ার্স গার্ল? স্বল্প পোশাকে চেনা-অচেনা পুরুষের বাহুলগ্ন হয়ে নাচানাচি করাটা কি তাদের নেশা নাকি পেশা? ডিজে পার্টিতে পুরুষকে সঙ্গ দেয়ায় কী তাদের কাজ, নাকি অন্য কোন পাঁয়তারাও আছে? বাকি অংশ পড়তে ক্লিক করুন > প্রতিমুহূর্ত.কম (www.protimuhuroto.com)

চাই আকর্ষণীয় স্লিম ফিগার ?

:: লাইফস্টাইল ডেস্ক :: মানুষ মাত্রই সৌন্দর্য-পিয়াসী। আশেপাশের সবকিছু সে সুন্দর দেখতে চায়। তবে সবার আগে চায় নিজেকে রাখতে। সব বয়সী মানুষের কাছেই বহু কাঙ্ক্ষিত আকর্ষণীয় বিষয় হচ্ছে সুন্দর শারীরিক গঠন অর্থাৎ স্লিম ফিগার। নারী-পুরুষ, কিশোর-কিশোরী থেকে তরুণ ও মধ্যবয়স্ক—সবাই চায় সুন্দর ফিগারের অধিকারী হতে। আমাদের অনেকের জীবনেই স্থূলতা বা বাড়তি ওজন বোঝা হয়ে দাঁড়ায়। বাড়তি ওজন শুধু শারীরিক নয়, বিভিন্ন মানসিক ও সামাজিক সমস্যার কারণ হয়ে দেখা দেয়। তাই আমরা বাড়তি ওজন নিয়ন্ত্রণ করে সুস্থ দেহ আর কাঙ্ক্ষিত ফিগার পেতে চাই। হালকা-পাতলা ও ছিপছিপে শারীরিক গঠন সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দেয়, তেমনি চলাফেরা ও কাজকর্ম করা যায় সহজে। শরীর স্থূল হয়ে গেলে নানা অসুখ-বিসুখ শরীরে এসে বাসা বাঁধে। সমস্যা দেখা যায় কাঙ্ক্ষিত সে লক্ষ্যে পৌঁছতে আমরা যে পথ অবলম্বন করি সেখানে। ওজন কমানোর কথা এলেই বা ওজন কমানোর সিদ্ধান্ত নেয়ার পর প্রথম যা করি.................... বাকি অংশ পড়তে ক্লিক করুন > প্রতিমুহূর্ত.কম (wwww .protimuhurto.com)

এবার চলচ্চিত্র প্রযোজনায় শাকিব খান

ছবি
:: বিনোদন প্রতিবেদন :: ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান এবার চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন। নিজের নামের অদ্যাক্ষর নিয়ে গড়ে তুলেছেন ‌'এসকে ফিল্মস' নামের একটি প্রযোজনা সংস্থা। প্রতিষ্ঠানটি এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে নিবন্ধিত হয়েছে। চলচ্চিত্র প্রযোজনায় আসা প্রসঙ্গে শাকিব খান বলেন, আমি চলচ্চিত্রের মানুষ। নিজের চলচ্চিত্রের সাথেই নিবেদিত রাখতে চাই আজীবন। চলচ্চিত্র প্রযোজনা করার ইচ্ছে আমার অনেক দিনের। অভিনয় নিয়ে ব্যস্ততার কারণে আগেই প্রযোজনায় আসার ইচ্ছে থাকলেও হয়ে উঠে নি। কিন্তু আর দেরি করতে চাই না। ......... # বাকি অংশ পড়তে ক্লিক করুন > প্রতিমুহূর্ত.কম (www.protimuhurto.com)

অস্ট্রেলিয়ায় ঝটিকা সফর : ড. মুহম্মদ জাফর ইকবাল

ছবি
:: ড. মুহম্মদ জাফর ইকবাল :: ১. যখন বয়স কম ছিল তখন দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর একটা শখ ছিল, এখন আর সেই শখ নেই। পৃথিবীর নানা বিচিত্র দেশ থেকে নিজের সাদামাটা দেশটাকেই বেশি ভালো লাগে। তবে আমি কখনও বিষুব রেখা পার হইনি। তাই দক্ষিণ গোলার্ধের রাতের আকাশের নক্ষত্ররাজি দেখতে কেমন লাগে সেটা নিয়ে একটা সূক্ষ্ম কৌতূহল ছিল। আকাশের নক্ষত্রদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল একাত্তরে। বিনিদ্র রাতে যখন আকাশের দিকে তাকিয়ে থাকতাম তখন মনে হত সেগুলো বুঝি গভীর মমতা নিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে আছে। দক্ষিণ গোলার্ধে গিয়ে আকাশের দিকে তাকালে আরও নূতন নক্ষত্রের সঙ্গে পরিচয় হবে; তাছাড়া রাতের আকাশের সবচেয়ে উজ্জল নক্ষত্রটি দক্ষিণ গোলার্ধে একটা ভিন্ন সৌন্দর্য নিয়ে দেখা দেয়, সেটা দেখারও আগ্রহ ছিল। তাই যখন অস্ট্রেলিয়ার বাংলা সাহিত্য সংসদ আমাকে মেলবোর্নে আমন্ত্রণ জানিয়েছিল, আমি যেতে রাজি হয়ে গিয়েছিলাম। আমি ভীতু ধরনের মানুষ, একা ভ্রমণ করতে সাহস পাই না। তাই যখন আমার স্ত্রী সঙ্গে যেতে.............       বাকি অংশ পড়তে ক্লিক করুন > প্রতিমুহূর্ত.কম (www.protimuhurto.com)

জনির সঙ্গে পরিচয়ের আগেই ঐশী মাদকাসক্ত ছিল!

ছবি
:: প্রতিমুহূর্ত প্রতিবেদন :: রাজধানীর চামেলিবাগে এসবি পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের চাঞ্চল্যকর হত্যাকান্ডের প্ররোচনাকারী হিসেবে তাদের মেয়ে ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনিকে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দাপুলিশ। জিজ্ঞাসাবাদে জনি গোয়েন্দা পুলিশের কাছে ঐশীকে বিপথগামী করার কথা অস্বীকার করছে। উল্টো সে বলছে, ঐশীকে ভালো পথে আনার অনেক চেষ্টাই সে করেছে। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে জনি দাবি করছে, ঐশীর সঙ্গে যখন তার পরিচয় হয় এর আগেই সে মাদক গ্রহণ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিল। ঐশী কিভাবে অন্ধকার জগতে প্রবেশ করে তা নাকি জনির জানা নেই। বরং বন্ধু হিসেবে জনি বহুবার ঐশীকে মাদক ত্যাগ করে ভালোভাবে পড়াশোনা করার জন্য পরামর্শ দিয়েছে। কিন্তু ঐশী তার কথা শুনেনি। জনির এ ধরনের বক্তব্য মন ভেঁজাতে পারেনি তদন্তকারী গোয়েন্দা......... # বাকি অংশ পড়তে ক্লিক করুন >> প্রতিমুহূর্ত.কম # ফেসবুকে প্রতিমুহূর্তে সংবাদ পেতে লাইক দিন >> প্রতিমুহূর্ত পেইজ

এবার সত্যিই বিয়ের পিঁড়িতে পপি!

ছবি
  হেলায় হেলায় বয়স তো আর কম হলো না। কয় দিন আর ঘরে আইবুড়ো হয়ে থাকা যায়। এবার বোধহয় সত্যিই তিন-তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পপি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন! ঢালিউডের একসময়ের ঝড় তোলা নায়িকা পপির বিয়ের খবর আবার চাউর হয়েছে। শিগগিরই বিয়ের ঘোষণা দিয়ে দেশ ছাড়ছেন পপি। পাত্র সেই ডাক্তার গাজী মিজান। গত বছরের শেষদিকে বিবাহিত এই চিকিৎসককে ঘিরে তার প্রেম-বিয়ের খবর ডালপালা মেলেছিল। গাজী মিজানের বাড়ি খুলনায় পপির বাসার কাছাকাছি। পত্র-পত্রিকায় তাদের নিয়ে............ # বাকি অংশ পড়তে ক্লিক করুন >> প্রতিমুহূর্ত.কম

বয়স যখন আমার তেরো : তসলিমা নাসরিন

ছবি
:: তসলিমা নাসরিন :: তেরো বছর বয়স আমার তখন। এক দিন শুনি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র হঠাৎ মেয়ে হয়ে গেছে। নাম ছিল আবুল হোসেন, মেয়ে হওয়ার পর নাম হোসনে আরা। ক’দিন পরই লাল বেনারসি পরে হোসনে আরা বিয়ে করে ফেলল তার হোস্টেলের রুমমেটকে। খবরের কাগজে আবুল হোসেন আর হোসনে আরা-র ছবি পাশাপাশি ছাপা হত। আবুল হোসেন সব সময় মৌলানাদের স্কার্ফের মতো একটা স্কার্ফ পরত, বুক আড়াল করার জন্য।  ভেতরে ভেতরে মেয়েই ছিল সে, কিন্তু জন্মের পর আত্মীয়স্বজন ভেবেছিল সে ছেলে, ভাবার নিশ্চয়ই কোনও কারণ ছিল। বড় হয়ে আবুল হোসেন বুঝতে পরেছিল সে ছেলে নয়। লজ্জায় ভয়ে অনেক বছর কাউকে কিছু বলেনি। ছেলেদের হোস্টেলে থাকত, সবাই তাকে ছেলে বলেই জানত। কিন্তু এক সময় অস্বস্তির চরমে পৌঁছে ডাক্তারের শরণাপন্ন হল। ডাক্তার কী একটা অপারেশন করলেন, ব্যস, আবুল হোসেন মেয়ে হয়ে গেল। খবরটা পড়ে আমার খুব ইচ্ছে হয়েছিল হঠাৎ এক দিন ছেলে হয়ে যেতে। কিন্তু বুঝতাম, আবুল হোসেনের শরীরটা যেমন ভেতরে ভেতরে মেয়ের শরীর ছিল, আমার শরীরটা ভেতরে ভেতরে ছেলের শরীর নয়। আসলে মেয়েদের ওপর পারিবারিক সামাজিক ধার্মিক রাষ্ট্রিক অত্যাচা...

ছুটলো চেন্নাই এক্সপ্রেস, ভাঙলো সব রেকর্ড

ছবি
:: ইশানা ইশরাত :: এবারের ঈদের দিন থেকে চেন্নাই এক্সপ্রেসে সাওয়ার হয়ে সেই বলিউড বাদশাহ ছুটে চলেছেন, কে আছে এমন রুখবে তাকে! বক্স অফিসের সব রেকর্ড ভেঙে খান খান করে ফেলল শাহরুখ খানের নতুন ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’। মুক্তির প্রথম দিনেই চেন্নাই এক্সপ্রেস গড়ে নতুন রেকর্ড। ৩৩ কোটি ১০ লক্ষ রূপী ব্যবসা করে একদিনে। মুক্তি পাওয়ার মাত্র ছয় দিনের মধ্যে ২০০ কোটি রূপীর ব্যবসার রেকর্ড গড়েছে রোহিত শেঠি পরিচালিত এই সিনেমা। সেই সঙ্গে ভেঙে ফেলেছে বলিউডের বক্স অফি সেসবচেয়ে সফল ছবি ‘থ্রি ইডিয়টস’-এর রেকর্ড। প্রথম ছয় দিনে ‘চেন্নাই এক্সপ্রেস’ মোট ২০৫.২৬ কোটি রূপীর ব্যবসা করেছে। এর আগে বলিউড বক্স অফিসে সর্বকালের সফল ছবি ‘থ্রি ইডিয়টস’ মোট ব্যবসা করেছিল ২০২ কোটি টাকা। শুধু তাই নয়, সবচেয়ে তাড়াতাড়ি ২০০ কোটি রূপীর ক্লাবে ঢুকে পড়ার রেকর্ডও ভেঙে ফেলেছে রেড চিলিজ এন্টারটেনমেন্টের এ সিনেমা। প্রতিমুহূর্ত | তাজা সংবাদ এখনই | protimuhurto.com অনলাইন সংবাদপত্র ডিজাইন | online newspaper design by pqsit.com বাকি অংশ পড়তে ক্লিক করুন >> প্রতিমুহূর্ত.কম

বাবা-মাকে হত্যার আগে ঐশীর লেখা খোলা চিঠি

ছবি
বাবা-মাকে হত্যার আগে ঐশীর লেখা খোলা চিঠি :: প্রতিমুহূর্ত প্রতিবেদন :: অক্সফোর্ড ইন্টারন্যাশনালের ও' লেভেলের ছাত্রী ঐশী তার বাবা-মাকে খুন করার আগে স্কুলের খাতায় ১২ পৃষ্ঠার একটি চিঠি লিখে। ওই চিঠিতে উঠে এসেছে তার মনের একান্ত কথা। প্রথমে সে সিদ্ধান্ত নিয়েছিল আত্মহত্যার। পরে বন্ধুদের প্ররোচনায় পাল্টে যায় তার চিন্তা-ভাবনা। আত্মহত্যা করার সিদ্ধান্ত নেওয়ার পর লেখা এই সুইসাইডাল নোটে ঐশী বলেছে, তার বাবা-মা তাকে বোঝার চেষ্টা করেনি কখনো। কেবল তারা দোষ-ত্রুটি খুঁজে বের করেছে। কিন্তু কখনো ভালো দিকগুলো দেখার চেষ্টা করেনি। বাবা-মার উদাসিনতায় বছর দুয়েক আগেই শুরু হয় ঐশীর উচ্ছন্নে যাওয়া। অসৎ সঙ্গে পড়ে সে হয়ে পড়ে ইয়াবা আসক্ত। নেশাগ্রস্ত হয়ে ডিজে পার্টির হৈ-হুল্লোড়ের মাঝেই সে খুঁজে নেয় আনন্দ। ঐশীর এই বখে যাওয়ার ব্যাপারটা বাবা-মা বুঝতে পারেন মাত্র মাস তিনেক আগে। সেই থেকে শুরু হয় তার উপর কড়া নজরদারি। বন্ধ করে দেয়া হয় তার বাসার বাইরে যাওয়া। মিথ্যা রঙচঙে দুনিয়ার উগ্র বন্ধুদের থেকে হয়ে পড়ে সে বিচ্ছন্ন। বাবা-মায়ের এই শাসনকে তার মনে হতো রঙিন দুনিয়ার সবচেয়ে বড় বা...

বদলে যাওয়া রুহি

ছবি
বদলে যাওয়া রুহি :: রুদ্র মাহমুদ ::  সুপারস্টার বলতে যা বোঝাই র‌্যাম্পে রুহির অবস্থানটা সেরকমই। দেশে বড় কোনো ফ্যাশন শো হবে আর ক্যাটওয়াকে রুহি থাকবেন না, তা হয় না। দেশ বিদেশে বহু বড় বড় ফ্যাশন শোতে পারফর্ম করেছেন দিলরুবা ইয়াসমীন রুহি। সেই রুহিকে এখন র‌্যাম্পে খুব একটা দেখা যায় না। নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন তিনি। এই বদলে যাওয়ার শুরু বছর দুয়েক আগে। কলকাতায় গিয়েছিলেন একটা ফ্যাশন শো কাজে সেখানেই প্রথম চলচ্চিত্রে কাজ করার পোকাটা মাথায় ঢুকিয়ে দেয় পরিচালক মহুয়া চক্রবর্তী। প্রথম তিনি তার 'গ্ল্যামার' নামের একটি ছবিতে কলকাতার জনপ্রিয় নায়ক পরমব্রতের বিপরীতে কাজ করার সুযোগ পান। এ ছবির শুটিং শুরুর আগেই মুনসুর আলী পরিচালিত 'সংগ্রামা' ছবির শুটিংয়ে অংশ নেন। এরপর পরই এই গ্ল্যামার মডেলের হাতে আসে 'মায়ানগর' নামের আরেকটি ছবির কাজ। কোনো ছবি মুক্তি পাওয়ার আগেই একে একে তার হাতে আসে আরো কয়েকটি ছবি। এমন কী ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের বিপরীতেও একটি ছবিতে কাজ করার সূযোগ। র‌্যাম্প মডেলিং ছেড়ে চলচ্চিত্রেই এখন রুহি ব্যস্ত হয়ে উঠেছেন। ...

protimuhurto.com

protimuhurto.com, a new generation online multimedia news portal from Bangladesh, disseminates round-the-clock news in Bangla from a highly interactive platform. You can visit this site by this link > www.protimuhurto.com

প্রতিমুহূর্তের সংবাদ জানতে...

ছবি
প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন > www.protimuhurto.com

চার সিটি নির্বাচন : শেষ মুহূর্তে কারা এগিয়ে ?

ছবি
:: প্রতিমুহূর্ত প্রতিবেদন :: রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট—এই চারটি সিটি করপোরেশনের নির্বাচন ১৫ জুন। ওই সব শহরের ভোটাররা আগামী পাঁচ বছরের জন্য মেয়র ও কাউন্সিলর বাছাই করবেন। এ মুহূর্তে নির্বাচনী প্রচারণা তুঙ্গে রয়েছে। প্রার্থীদের দম ফেলবার ফুরসত নেই। দিন-রাত তারা দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুড়ি।  আগামী জাতীয় নির্বাচনের আগে জন সমর্থন প্রমাণে ক্ষমতাসীন আওয়ামী লীগ কিংবা বিরোধী দল বিএনপি উভয় দলের জন্যই এ নির্বাচন এক অগ্নি পরীক্ষা। তাই প্রধান দুই দলেরই কেন্দ্রীয় ও প্রবীণ নেতারা মাঠে থেকে দল সমর্থিত প্রার্থীর হয়ে কাজ করছেন। স্থানীয় সরকারের এ নির্বাচনে সরাসরি দলীয় প্রার্থী হওয়ার সূযোগ নেই। মেয়র ও কাউন্সিলররা প্রার্থী হয়েছেন বিভিন্ন নাগরিক কমিটির ব্যানারে। তবে দলীয় সমর্থন নিয়েই নির্বাচনী লড়াইতে নেমেছেন তারা। স্থানীয় নির্বাচন হলেও এতে নির্বাচনী প্রচারণায় গুরুত্ব পাচ্ছে জাতীয় ইস্যু। চার সিটির মেয়র হিসেবে কে কে আসছেন, তা ১৫ জুনের আগে কোনোভাবেই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবু নির্বাচনী প্রচার-প্রচারণা এবং ভোটারদের মতামতের ভিত্তি...

ধর্ষনের ভিকটিম ভিকারুননিসার ছাত্রীর সাক্ষ্য নেয়া হবে রুদ্ধদ্বার কক্ষে

ছবি
:: প্রতিমুহূর্ত প্রতিবেদন :: ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধর কর্তৃক দশম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলায় ভিকটিমের সাক্ষ্য রুদ্ধদ্বার কক্ষে (ক্যামেরা ট্রায়াল) গ্রহণের নির্দেশ দিয়েছেন আাদালত। মঙ্গলবার ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আরিফুর রহমান বাদীপক্ষের আবেদনের ভিত্তিতে.....................  আরো পড়তে চাইলে ক্লিক করুন এই লিংকে >> প্রতিমুহূর্ত.কম

ইমার রূপের ফাঁদে ফেঁসে গেছেন অনেক প্রভাবশালী

ছবি
:: প্রতিমুহূর্ত প্রতিবেদন :: চারটি প্রতারণা মামলায় আটক সুন্দরী রেজওয়ানা খালেদ ইমা গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, রূপের ফাঁদে তার প্রতারণার কলাকৌশল। সেই সঙ্গে জানিয়েছেন নিজের অনৈতিক জীবন-যাপন সম্পর্কেও। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে নানা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রতারক রেজওয়ানা খালেদ ইমা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা সানোয়ার হোসেন বলেছেন, এ যাবৎ ইমার বিরুদ্ধে তারা অর্ধ শতাধিক অভিযোগ পেয়েছেন। যাদের প্রত্যেকের কাছ থেকে হাতিয়ে নেয়া হয়েছে লাখ লাখ টাকা। ......  আরো পড়তে চাইলে ক্লিক করুন এই লিংক >> প্রতিমুহূর্ত.কম

হোটেল ওয়েস্টিনে চাকরিতে যোগ দিয়েছেন রেশমা

ছবি
  :: প্রতিমুহূর্ত প্রতিবেদন :: সাভার ট্র্যাজেডির মৃত্যুঞ্জয়ী বিস্ময়কন্যা রেশমা রানা প্লাজা ধসের ১৭ দিন পর জীবিত উদ্ধার হয়ে ২৭ দিন সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন। আজ ৬ জুন বৃহস্পতিবার হাসপাতাল থেকে রিলিজ নিয়েছেন তিনি। পাবলিক এরিয়া অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে পাবলিক এরিয়া অ্যাম্বাসেডর হিসেবে। সাভার সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালের আঙিনায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ সকাল ১০টায়  রেশমাকে হোটেল ওয়েস্টিনের জেনারেল ম্যানেজার আজিম শাহ’র কাছে বুঝিয়ে দেন সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের জিওসি চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম।  বিকেল ৩টায় রেশমা কাজে................. আরো পড়তে চাইলে ক্লিক  করন এই লিংকে >> প্রতিমুহূর্ত.কম