ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

আজ ২৪ মে শুক্রবার ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর প্রভাতি ট্রেনের দুটি বগি ব্রাক্ষণবাড়িয়ার কসবা রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে।

এর ফলে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চারজন ট্রেন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়।

কসবা রেল স্টেশনের মাস্টার প্রণব কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পাশ্ববর্তী রেল জংশন আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রতিবেদন : হাসান ইমাম, বিভাগীয় প্রতিনিধি, সারাদেশ
এইচআই -২৪/০৫- ১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

সাভারে ১৪২টি মৃতদেহ উদ্ধার, আটকা আছেন কয়েকশ'

মনের গোপন ঘরে ভয়াল ব্যাধি `সিজোফ্রেনিয়া’