পোস্টগুলি

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি (ফিউশন ভিডিও)

ছবি
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি (ফিউশন ভিডিও) কথা: গোবিন্দ হালদার সুর: আপেল মাহমুদ কণ্ঠ: আপেল মাহমুদ, পার্থ বড়ুয়া ও অন্যান্য মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে ফুলে মোর স্বপ্ন আঁকা যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা সারাটি জনম সে মাটির টানে অস্ত্র ধরি। মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি― মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি। যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে যে গৃহ কপোত সুখ স্বর্গের দুয়ার খোলে সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।

আবার আসিব ফিরে (ফিউশন ডকুমেন্টারি)

ছবি
For more video & news... click here-  natunkagoj.com

যন্ত্রমানবী সোফিয়া সঙ্গে কথপোকথন ( talking with safia )

ছবি
সোমবার মধ্যরাতে তথ্যপ্রযুক্তির এ উৎসবে অংশ নিতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসে সোফিয়া। গত অক্টোবরে সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া এই রোবটের সৃষ্টি হংকংয়ের ডেভিড হ্যানসনের মালিকানাধীন হ্যানসন্স রোবটিক্সে। এটি অন্য মানুষের মুখের ভাব বুঝতেও সক্ষম। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সোফিয়ার সঙ্গে কথা বলেন।

শুয়া চান পাখি (ট্রিবিউট টু বারী সিদ্দিকী) ফিউশন মিউজিক ভিডিও

ছবি
শুয়া চান পাখি (ট্রিবিউট টু বারী সিদ্দিকী) ফিউশন মিউজিক ভিডিও কথা ও সুর: উকিল মুন্সী (নেত্রকোণা) সংগ্রহ ও কণ্ঠ: বারী সিদ্দিকী শুয়া  চান পাখি আমার আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। তুমি আমি জনমভরা ছিলাম মাখামাখি আজি কেনো হইলে নীরব মেলোদুটি আঁখি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি শিকল কেটে চলে গেলে কারে লইয়া থাকি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। তোমার আমার এই পিরীতি চন্দ্র সূর্য্য সাক্ষী হঠাৎ করে চলে গেলে বুঝলাম না চালাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। বিশ্বজোড়া এই তো রীতি সবই দেখছি ফাঁকি বাউল রশিদ বলে চলরে উকিল তারে ডাকলে বা হইবো কি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। শুয়া  চান পাখি আমার আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি।

বিমূর্ত এই রাত্রি আমার (ফিউশন মিউজিক ভিডিও)

ছবি
বিমূর্ত এই রাত্রি আমার (ফিউশন মিউজিক ভিডিও) কথা ও সুর: ভুপেন হাজারিকা (চলচ্চিত্র: সীমানা পেরিয়ে) কণ্ঠশিল্পী: ভুপেন হাজারিকা, আবিদা সুলতানা ও মৌমিতা ফেরদৌসী বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর সেই চাদরের ভাজে ভাজে নিশ্বাসেরই ছোঁয়া আছে ভালোবাসা আদর কামনার গোলাপ রাঙা সুন্দরি এই রাত্রিতে নিরব মনের ভরসা আনে শ্রাবন ভাদর সেই বরষার ঝরো ঝরো নিশ্বাসেরই ছোঁয়া আর ভালোবাসা আদর বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর দুরের আর্তনাদের নদীর ক্রন্দন কোন ঘাটের ভ্রুক্ষেপ নেই পেয়েছি আমি আলিঙ্গনের সাগর সেই সাগরের স্রোতে আছে নিশ্বাসেরই ছোঁয়া আর ভালোবাসা আদর বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর।।

ফেসবুক লাইভে সামিয়া এবং বালিশের বিচিত্র ব্যবহার

ছবি
শামসুন্নাহার সামিয়া, কাজ করছেন শোবিজে। তবে তাকে খ্যাতি এনেে দিয়েছে ফেসবুক লাইভে। সামিয়াকে নিঃসন্দেহে ফেসবুক সেলিব্রিটি বলা যেতে পাশে। লাইভে এসে বালিশ বা কুশন নিয়ে তার বিচিত্র অঙ্গভঙ্গিমা পেয়েছে দারুণ জনপ্রিয়তা...

আমি তোমাকে বলে দেব (Tribute to Sanjeeb Chowdhury )

ছবি
আমি তোমাকে বলে দেব  (Tribute to Sanjeeb Chowdhury ) কথা ও কণ্ঠ: সঞ্জীব চৌধুরী সুর: বাপ্পা মজুমদার আবৃত্তি: শিমূল মোস্তাফা/ সাইড ভোকাল: কর্ণিয়া আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প কড়া নেড়ে গেছি ভুল দরজায় ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোছনার ছাঁয়া ।। আমি কাউকে বলিনি সে নাম কেউ জানেনা, না জানে আড়াল জানে কান্নার রং, জানে জোছনার ছাঁয়া  তবে এই হোক তীরে জাগুক প্লাবন দিন হোক লাবন্য হৃদয়ে শ্রাবণ তুমি কান্নার রং, তুমি জোছনার ছাঁয়া  আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প কড়া নেড়ে গেছি ভুল দরজায় ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোছনার ছাঁয়া ।।

আমি বৃষ্টি দেখেছি (নতুন সাজে অঞ্জন দত্তের গান/ ফিউশন ভিডিও/)

ছবি
আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি। আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি, শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। আমি বৃষ্টি দেখেছি… চারটে দেয়াল মানেই নয়তো ঘর, নিজের ঘরেও অনেক মানুষ পর। কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে, ঝাপসা চোখে দেখা এই শহর … আমি অনেক ভেঙেচুরে, আবার শুরু করেছি, আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি। আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি, শুধু তোমায় হারাবো আমি স্বপ্নেও ভাবিনি। আমি বৃষ্টি দেখেছি… হারিয়ে গেছে তরতাজা সময়, হারিয়ে যেতে করেনি আমার ভয়। কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে, ঝপসা চোখে দেখা এই শহর … আমি অনেক শ্রোতে বয়ে গিয়ে, অনেক ঠকেছি, আমি আগুণ থেকে ঠেকে শিখে, অনেক পুড়েছি। আমি অনেক কষ্টে অনেক কিছুই দিতে শিখেছি, শুধু তোমায় বিদায় দিতে হবে, স্বপ্নেও ভাবিনি। আমি বৃষ্টি দেখেছি… [নতুন সাজে অঞ্জন দত্তের গান/ ফিউশন ভিডিও]

সরকার আমিনের গানলামি: যদি শব্দ করে কাঁদো

ছবি

মন হারানোর ঠিকানায় (ফানি রিমিক্স)

ছবি
ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় (ফানি রিমিক্স) ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়  রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়  ফাগুনের মোহনায়... ও মোর মন হারিয়ে যায় মোর মন হারিয়ে যায়  কন্যে রে তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায়  কোন অচেনা দেশের তরে তোর সাথে এই তেপান্তরে  মোর মনের প্রজাপতি  নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়  ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়  রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায়... প্রেম রাঙ্গা মোর কবিতা সুরের-ও অন্তরে  ঝিরঝিরি ঝরনাধারায় নতুন রং ঝরে  সবুজে  সবুজে হৃদয় কেমন করে   ও মোর দিন উড়িয়া যায় রে দিন উড়িয়া যায়  কন্যে রে তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে গুনগুনিয়ে যায়ে তোর স্বপনের ভ্রমরী মোর প্রেমের প্রহরী  হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়  মন হারানোর ঠিকানায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়  রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ॥

একদিন ফেসবুক হয়েছিল সেতু (কথা: বিপুল হাসান/ সুর ও কণ্ঠ: ওহাব মাহমুদ,)

ছবি
একদিন ফেসবুক হয়েছিল সেতু কথা: বিপুল হাসান সুর ও কণ্ঠ: ওহাব মাহমুদ সঙ্গীত পরিচালনা: আবিদ রনি ভিডিও মিক্সিং ও মোশান গ্রাফিক্স: বিপুল হাসান একদিন সব রঙ আচমকা ফিকে রঙচঙে চশমা কী আজীবন টিকে? একদিন ফেসবুক হয়েছিল সেতু অসময়ে ভুল প্রেম ঠিক ধুমকেতু। একদিন ইনবক্স ভরে ছিল ফুলে ঘুনপোকা খেল সব সৌরভ গিলে। একদিন এফএনএফে রাতভর কথা কালাজ্বরে কাঁপি আজ গায়ে ছেড়া কাঁথা। একদিন এসএমএসে ফাগুনের গান একা একা চাষ করি স্মৃতির বাগান। একদিন ট্রেন নেই জংশন ফাঁকা. কান্নার নোনাজলে ছবিগুলো আঁকা।

নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামকে কেঁদে কেঁদে শুভেচ্ছা জানালেন...

ছবি

আবার আসিব ফিরে (ফিউশন ডকুমেন্টারি)

ছবি

বিয়ে নিয়ে মুখ খুললেন মিস বাংলাদেশ খেতাব হারানো জান্নাতুল নাঈম এভ্রিল

ছবি
বিয়ে নিয়ে মুখ খুললেন মিস বাংলাদেশ খেতাব হারানো জান্নাতুল নাঈম এভ্রিল প্রায় দেড় মাস যাচাই-বাছাইয়ের পর গত শুক্রবার ঘোষণা করা হয় প্রতিযোগীর নাম। বিজয়ী হন চট্টগ্রামের মেয়ে জান্নাতুল নাঈম এভ্রিল। তবে প্রথমে জান্নাতুল সুমাইয়া হিমিকে বিজয়ী ঘোষণা করা হলেও তাৎক্ষণিকভাবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হিমি নন, বিজয়ী হয়েছেন এভ্রিল। আর হিমি হয়েছেন দ্বিতীয় রানারআপ। তবে এই বিতর্ককে ছাপিয়ে ওঠে এভ্রিলের বিয়ের খবর। নিয়ম অনুযায়ী এই প্রতিযোগিতার অংশগ্রহণকারীকে হতে হবে অবিবাহিত। বিয়ের খবর গোপন রাখার খবরটি প্রকাশ হওয়ার পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। সেটারই জবাব দিতে মঙ্গলবার দুপুরে ফেসবুক লাইভে আসেন এভ্রিল। বিবাহিত অভিযোগে মিস বাংলাদেশের খেতাব হারানো জান্নাতুল নাঈম এভ্রিল দাবি করেছেন দাবি করেছেন, তার বিয়ে হয়নি; বাল্য বিয়ে হয়েছিল। ১৬ বছর বয়সে কারো বিয়ে হলে তা আইনসম্মত নয়।... কথায় কিন্তু যুক্তি আছে!

দিন যায় কথা থাকে /din jay kotha thake (ফিউশন/রিমিক্স ভিডিও)

ছবি
দিন যায় কথা থাকে (ফিউশন/রিমিক্স ভিডিও) কথা ও সুর: খান আতাউর রহমান শিল্পী- সুবীর নন্দী ছায়াছবি- দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে সে যে কথা দিয়ে রাখলো না ভুলে যাবার আগে ভাবলো না সেকথা লেখা আছে বুকে। সে কথা নয়নে আগুন-আল্পনা আঁকে স্মৃতির পাপিয়া চোখ গেলো বলে ডাকে সে জ্বালা-যন্ত্রণা কাউকে বলবো না, বলবো আছি কী যে সুখে। মনপাখি তুই থাকরে খাঁচায় বন্দী, আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি। কি আছে পাওনা, তার কাছে দেনা যাক সে হিসাব চুকে।

চোক্ষের নজর এমনি কইরা (ফিউশন/রিমিক্স ভিডিও)

ছবি

গজলশিল্পী মেসবাহ'র ঘরোয়া জলসা

ছবি
গজলশিল্পী মেসবাহ'র ঘরোয়া জলসা

লিখতে পারি না কোনো গান : জেমস (ফিউশন/রিমিক্স ভিডিও)

ছবি
লিখতে পারি না কোনো গান : জেমস (ফিউশন/রিমিক্স ভিডিও) Tribute to Lucky Akhonda কথা: গোলাম মোরশেদ সুর: লাকী আখন্দ লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া ভাবতে পারি না কোনো কিছু আর তুমি ছাড়া। কি যে যন্ত্রণা এই পথচলা। বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা। লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া ভাবতে পারি না কোনো কিছু আর তুমি ছাড়া। কি যে যন্ত্রণা এই পথচলা বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না। হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে এই মনের সীমান্তে ছিলো সুখ ছড়িয়ে হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে এই মনের সীমান্তে ছিলো সুখ ছড়িয়ে কি যে যন্ত্রণা এই পথচলা বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না। আকাশে চাঁদ ছিলো একা পাহাড়ি ঝর্ণা ঝরা তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি আকাশে চাঁদ ছিল একা পাহাড়ি ঝর্ণা ঝড়া তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি সে ব্যথা বোঝার আগে হারিয়ে তোমাকে তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে কি যে বেদনা তুমি বোঝো না তোমাকে ভুলে থাকা কোনো দিন বুঝি হলো না।

এ তুমি কেমন তুমি (কবীর সুমনের গানে ফিউশন/ রিমিক্স ভিডিও)

ছবি
এ তুমি কেমন তুমি (কবীর সুমনের গানে ফিউশন/ রিমিক্স ভিডিও) এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো ! এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো ! এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো ! এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো ! জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন - সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন । জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমিই এমন - সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন । কথা নয় নিরবতায় সজলতার আঁকর ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো ! এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো ! এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো ! এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি । এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী কবেকার পুঁথির শোলক তোমার মতই অশ্রুমতি । অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ ! নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরন - অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার আমার মরণ ! নীরবে জাতিস্মরের গল্পবলা তোমার ধরন - ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝর- এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো ! এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো ! এ কেমন কান্না তুমি আমায় যখন...

চোক্ষের নজর এমনি কইরা (ফিউশন/রিমিক্স ভিডিও)

ছবি
চোক্ষের নজর এমনি কইরা শিল্পী: সৈয়দ আবদুল হাদী (ছবি: ফকির মজনু শাহ) একদিন ক্ষইয়া যাবে চোক্ষের নজর এমনি কইরা পোড়া চোখে যা দেখিলাম জোয়ার ভাটায় পইড়া দুই চোখ নদী হইয়া যাবে তাই রইয়া যাবে। তাই রইয়া যাবে। ও ও ও পোড়া চোখে যা দেখিলাম নয়রে গোপন নয়, সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয়, সেই কথাও চোখের কাছে পোড়া চোখে যা দেখিলাম চোখেরই নাম আরশী নগর একে একে মনের খবর। । সেতো কইয়া যাবে। তাই রইয়া যাবে। চোক্ষে যদি কেউ না তাকায় এই চক্ষুতেই রৌদ্র উঠে আবার উঠে ঝড়, এই চক্ষুই আপন করে আবার করে পর, তাই রইয়া যাবে। দুঃখ দিয়া যায় চইলা যায়। । সেও সইয়া যাবে। পোড়া চোখে যা দেখিলাম