অপরাজেয় বাংলার স্মৃতিকাব্য: অপরাজেয় বাংলা। এই ভাস্কর্য নির্মাণের পেছনে মূলত স্বাধীনতার চেতনা কাজ করেছিল— এর নির্মাতা ভাষ্কর ও চিত্রশিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদ তিনি...
প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম) -- ঢালিউডের নাম্বার ওয়ান হিরো শাকিব খান যেন একের পর এক সুন্দরীদের চলচ্চিত্র নিয়ে আসার পণ করেছেন। মিম, শখ আর ববির পর শাকিব জুটি হিসেবে বেছে নিয়েছেন আরেক সুন্দরী মডেল তানিয়াকে। সম্প্রতি বিভিন্ন টিভি চ্যানেলে অন-এয়ার হওয়া একটি আবাসন প্রকল্পের বিজ্ঞাপনচিত্রে শাকিবের বিপরীতে তানিয়াকে পারফর্ম করতে দেখা যাচ্ছে। শিগগিরই এই সুন্দরী মডেল পরিচালক বদরুল আলম খোকনের একটি ছবিতে শাকিবের বিপরীতে অভিনয়ের করবেন। জানা গেছে, শাকিব খানের বিশেষ আগ্রহেই ছবিতে কাস্ট করা হয়েছে তানিয়াকে। 'ভিট টপ মডেল ২০১২'-এর রানার আপ তানিয়া ক্যারিয়ার শুরু হয়েছিল গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন দিয়ে। এরপর দুটো নাটকে অভিনয় করলেও তেমন নজর কাড়তে পারেননি। তবে বাজিমাত করেছেন তিনি শাকিব খানের বিপরীতে ক্যারিয়ারের দ্বিতীয় টিভিসিতে কাজ করে। টপ হিরো শাকিবের জুটি হয়েই শুরু হচ্ছে তানিয়ার চলচ্চিত্রে অভিষেক। এর আগে শাকিব খানের আগ্রহে মিম আর শখের মতো মিষ্টি মুখকে চলচ্চিত্রে দেখা গেলেও তাদের কেউই ঢালিউডে স্থায়ী হননি। এবার শাকিবের নিউ কালেকশন তানিয়া বড় পর্দায় ক্লিক করতে পারেন কিন...
সাভারে ১৪২টি মৃতদেহ উদ্ধার, আটকা আছেন কয়েকশ' প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) --- সাভার রানা প্লাজার ধ্বংশ স্তুপ থেকে ২৪ এপ্রিল বুধবা রাত সাড়ে ১১টা পর্যন্ত ১৪২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এসব মৃতদেহ সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। এর মধ্যে স্কুলে ৭০টি এবং হাসপাতালে ৫০টি মৃতদেহ। হাসপাতালে রাখা মৃতদেহগুলোর নাম-পরিচয় দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছে। রাত সাড়ে ১০টা নাগাদ ৪৮টি লাশ শনাক্ত করে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ও নিহতদের শনাক্ত করতে ছুটে এসেছেন শত শত স্বজনরা। গভীর রাতেও অসংখ্য মানুষ নিখোঁজ স্বজনদের জন্য অপেক্ষায় আছে। প্রায় এক হাজার শ্রমিক চিকিৎসাধীন রয়েছে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে। এখনো ধসে যাওয়া ভবনের নিচে অসংখ্য মানুষ আটকে আছেন। তাদের উদ্ধারে তৎপর রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, র্যাব, পুলিশ ও স্থানীয় লোকজন। আধুনিক পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় এবং আলোর স্বল্পতায় উদ্ধার কার্...
মনের গোপন ঘরে ভয়াল ব্যাধি `সিজোফ্রেনিয়া’ সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক ব্যাধি বা সাইকোটিক ডিজঅর্ডার। মনের এ অসুখে আক্রান্ত রোগীর চিন্তা-চেতনা, আবেগ-অনুভূতি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও ব্যক্তিসম্পর্ক মারাত্মকভাবে ব্যাহত হয়। হয়তো আমাদের মধ্যে কিংবা আমাদের আপনজনদের মধ্যেই আছে এই রোগে আক্রান্ত ব্যক্তি। যেহেতু শরীরের নয়, এটা মনের অসুখ- তাই চট করে ধরা মুশকিল। আসলে সিজোফ্রেনিয়া এমন একটি মানসিক রোগ, সঠিক সময়ে চিকিৎসা না হলে এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। এমনকি সহিংসতা, হত্যা বা আত্মহত্যার ঝুঁকিও তৈরি করতে পারে। সঠিক সময়ে এ রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়া হলে এটি নিরাময়যোগ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমান বিশ্বে সিজোফ্রেনিয়া রোগীর সংখ্যা প্রায় ২ কোটি ৬০ লাখ। বাংলাদেশে এর সংখ্যা প্রায় ১৬ লাখ। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. জিল্লুর রহমান খান রতন জানান, সিজোফ্রেনিক রোগীরা দিন দিন একা হয়ে যায়। সমাজ ও বাস্তবতা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। আচার-আচরণেও ব্যাপক পরিবর্তন দেখা দেয়। নিজেদের মন, চিন্তাশক্তি...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন