পোস্টগুলি

ওয়ান.. টু.. থ্রি.. পড়শী..

ছবি
:: জামিল আশরাফ খান নয়ন :: ক্ষুদে গানরাজ সাবরিনা পড়শী, এখন আর ক্ষুদে নন। পরিণত মিষ্টি কণ্ঠ দিয়ে পড়শী এখন পাল্লা দিয়ে চলছেন বড় বড় শিল্পীর সাথে। নিজের প্রথম ও ২য় একক অ্যালবামের অনেকগুলো ব্যাপক শ্রেতাপ্রিয়তা পেয়েছে। কাজ করেছেন দেশের খ্যাতনামা অনেক সুরকার-সঙ্গীত পরিচালকের সঙ্গে। প্লে-ব্যাকের পাশাপাশি মাস জুড়ে স্টেজ প্রোগ্রাম নিয়ে তার ব্যস্ততা লেগেই আছে। গান নিয়ে এতো ব্যস্ততার পরও পড়শী এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে চমকে দিয়েছেন সবাইকে। এখন কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। নিজের ৩য় একক অ্যালবাম ‘পড়শী-থ্রি’র গানগুলোতে............. আরো পড়তে চাইলে ক্লিক করুন এই লিংক >> প্রতিমুহূর্ত.কম

রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ টানা ৯ ঘণ্টা তালাবদ্ধ

ছবি
:: প্রতিমুহূর্ত প্রতিবেদন :: টানা ৯ ঘণ্টা তালাবদ্ধ থাকার পর শেষ পর্যন্ত মুক্ত হতে পেরেছেন রাজধানীর আজিমপুরের গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানুসহ কয়েকজন শিক্ষক। ৬ জুন বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা তাদের অবরুদ্ধ করে রাখেন। অনেকদিন ধরে পানি, বিদ্যুৎ, অ্যাম্বুলেন্সসহ নানা সমস্যা জর্জরিত থাকার পরও কোনো ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ......... আরো পড়তে চাইলে ক্লিক করুন এই লিংক >> প্রতিমুহূর্ত.কম

যৌন নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আশংকাজনক

ছবি
:: রুদ্র মাহমুদ :: সাত বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর রাখালিয়া মাদ্রাসার শিক্ষক নুর ইসলামকে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করেছে। যৌন নির্যাতনের শিকার শিশুটির অবস্থা এখন আশংকাজনক। ........... আরও পরতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন >> প্রতিমুহূর্ত.কম  

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এবার বিকিনি বর্জন

ছবি
:: রুদ্র মাহমুদ :: প্রতি বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের বাছাই করা সুন্দরীরা। তাদের স্বল্পবসনা ছবি বাড়িয়ে দেয় নামী-দামি সব পত্রিকার গ্ল্যামার। টানা ছয় দশক ধরে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার প্রধান আকর্ষণ হলো বিকিনি পরা সুন্দরীদের গ্রুপ ফটোসেশন। কিন্তু এবারের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় সেই আকর্ষণ থাকছে না।............ আরো পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন >> প্রতিমুহূর্ত.কম

বাংলার নারী : আরও এক ঐতিহাসিক মুহূর্ত

ছবি
বাংলার নারী : আরও এক ঐতিহাসিক মুহূর্ত :: এহসান মাহমুদ :: সেদিন গিয়েছে চলে। যেদিন বাংলার নারী ছিল গৃহবন্দী। একজন বেগম রোকেয়া এলেন, আর বদলে দিলেন বাঙালী নারীদের ভাগ্য। বেগম রোকেয়া যে পথের শুরু করে গিয়েছিলেন, সেই একই পথে হাঁটতে হাঁটতে বাংলার নারীরা এসে দাঁড়িয়েছে আজকের অবস্থানে।.... বাকি অংশের লিংক >> প্রতিমুহূর্ত.কম

পছন্দের পাত্র পেলেই বিয়ে করব : কোনাল

ছবি
পছন্দের পাত্র পেলেই বিয়ে করব : কোনাল :: জামিল আশরাফ খান নয়ন ::           ‘কুনাল’ শব্দের অর্থ হলো পদ্মফুল। কিন্তু নামের শুরুতে ‘কু’ হবে, এটা পছন্দ হলো না বাবার। তাই নাম হলো কোনাল। হ্যাঁ, এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনালের কথাই বলা হচ্ছে। পুরো নাম সোমনূর মনির কোনাল। ২০০৯ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর অন্য অনেকের চেয়ে নিজেকে আলাদাভাবে পরিচিত করে তুলেছেন নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে। ... আরো পড়তে ক্লিক করুন >> প্রতিমুহূর্ত.কম

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে

ছবি
জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে :: আব্দুল্লাহ আল জুবায়ের :: জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ ৩ জুন সোমবার  বিকাল সাড়ে ৫টায়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৬ জুন সংসদে ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট পেশ করবেন। পর পর পাঁচটি অধিবেশন বর্জনের পর এই অধিবেশনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। নতুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ অধিবেশনেই প্রথম সংসদ পরিচালনা করবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৩ মে এ অধিবেশন আহবান করেছেন। প্রধান বিরোধী দল বিএনপি সংসদের এ অধিবেশনে যোগ দিবে। বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক সাংবাদিকদের সংসদের এ অধিবেশনে বিরোধী দলের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। .....বাকি অংশ পড়তে ক্লিক করুন >> প্রতিমুহূর্ত.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুরূপী প্রেমিককে গণপিটুনি

ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুরূপী প্রেমিককে গণপিটুনি :: প্রতিমুহূর্ত প্রতিবেদন ::  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে ডেটিং করছে প্রেমিক-প্রেমিকা। প্রেমিকা শামসুন্নাহার হলেরই ছাত্রী। প্রেমিকের নাম-পরিচয় জানা যায়নি। তাদের প্রেমের সম্পর্ক প্রায় ৫ বছরের। বিভিন্ন জায়গায় স্বামী-স্ত্রীর পরিচয় দিয়েও ঘোরাফেরা করেছে। করেছে মেলামেশা। করেছে ভুয়া কাবিন। কিন্তু বহুরূপী এ প্রেমিকের বিয়ে ঠিক হয়েছে আরেক জায়গায়। গতকাল রাজধানীতে বাজার করতেও এসেছে সে। সঙ্গে নিয়ে এসেছে হবু শ্যালককে। শ্যালককে অন্য জায়গায় রেখে পুরনো প্রেমিকার সঙ্গে ডেটিং করছে শামসুন্নাহার হলের সামনে।    শ্যালক হবু দুলাভাইকে খুঁজে হয়রান। ফোনের পর ফোন। না পেয়ে ঘোরাঘুরি। একপর্যায়ে এসে দেখে তার হবু দুলাভাই অন্য মেয়ের সঙ্গে ডেটিং করছে শামসুন্নাহার হলের সামনে। আর যায় কোথায়! কথা কাটাকাটি। ................................................ বাকি অংশ পড়তে ক্লিক করুন >> প্রতিমুহূর্ত.কম

বিয়ে পাগল লন্ডনীর কান্ড !

ছবি
বিয়ে পাগল লন্ডনীর কান্ড ! :: প্রতিমুহূর্ত প্রতিবেদন :: সুনামগঞ্জের  ছাতক উপজেলার সাদারাই গ্রামে লন্ডন প্রবাসী এক বৃদ্ধের সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। ঘটেছে মারামারির ঘটনাও। আবার সালিশ হয়েছে ছাতক থানায়। এমন সব ঘটনা মঞ্চস্থ হয়েছে সাদারাই গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল মকদ্দুছ আলীর বাড়িতে। বৃদ্ধ লন্ডনী আবার সদ্য বিবাহিত স্ত্রীর সাবেক স্বামীকে বাড়িতে আটকিয়ে অমানষিক নির্যাতন করেছেন বলেও অভিযোগ উঠেছে।... বাকিটুক পড়তে এই লিঙ্কে ক্লিক করুন -

এই ব্লগের সম্মানিত পাঠকদের প্রতি আমাদের আবেদন

ছবি
সম্মানিত পাঠকবৃন্দ ,                                                      গত ২ মাস এই ব্লগটিতে প্রতিমুহূর্ত.কম-এর প্রস্তুতি পর্বে আমাদের সঙ্গে থাকায় আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আগামী ১ জুন থেকে "তাজা সংবাদ এখনই..." স্লোগান নিয়ে শুরু হচ্ছে আমাদের নতুন পথচলা। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ক্লিক করুন প্রতিমুহূর্ত.কম-এ। প্রতিমুহূর্তের পথচলায় সাথে থাকুন ।    (প্রতিমুহূর্তের লিংক) প্রতিমুহূর্ত.কম                                                       ...

ফ্রেঞ্চ ওপেনের শিরোপা নাদালের হাতে !

ছবি
প্রস্তুতি : খেলা (প্রতিমুহূর্ত.কম) লাল মাটির দুর্গে রাফায়েল নাদাল যে সেরা সে কথা কে না জানে? আর ফ্রেঞ্চ ওপেন মানেই নাদালের শিরোপা সেটা তো অনেকটা নিয়মই বানিয়ে ফেলেছেন তিনি । রোঁলা গারোর এই কোর্ট নাদালের সবচেয়ে প্রিয় । এই  মাঠে আটটি টুর্নামেন্টে অংশ নিয়ে সাত বারই শিরোপা জিতেছেন । তাহলে এই বছরও কি ফ্রেঞ্চ ওপেন উঠবে নাদালের হাতে ? চোট থেকে ফিরে এই বছর দুর্দান্ত ফর্মে আছেন নাদাল । এ বছর আটটি  টুর্নামেন্টে অংশ চ্যাম্পিয়ন হয়েছেন ছয়টিতেই । তাই অনেকেই সম্ভাব্য জয়ীর তালিকায় নাদালকে এগিয়ে রাখছেন । চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের সাথে ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই । তবে সেমিফাইনালেই দেখা হতে পারে নোভাক জোকোভিচের সাথে । তবে খেলা যার সাথেই হোক না কেন, সবার চোখ থাকবে নাদালের দিকেই । স্বয়ং কিংবদন্তি বিয়ন বোর্গই নাদালকে সর্বকালের সেরা ক্লে-কোর্ট প্লেয়ার বলেছেন । গতকাল ২৬ মে থেকে শুরু হয়েছে ফ্রেঞ্চ ওপেন-২০১৩ । দেখা যাক, নাদাল অষ্টম বার ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয় কিনা । লেখা : সজল বি রোজারিও এসআর-২৭/৫-১

প্রতিমুহূর্ত-এর ওয়ার্কশপ : আধুনিক সাংবাদিক হওয়ার অঙ্গীকার

ছবি
প্রস্তুতি : এক্সক্লুসিভ (প্রতিমুহূর্ত.কম) ঝাঁকড়া চুলের কলামিষ্ট জহিরুল ইসলাম জহির ভাই দিচ্ছেন তার লেকচার। টিভি সাংবাদিক শাহনাজ মুন্নি আর সাহিত্যিক সরকার আমিন এসেছিলেন সকালে। সকলে দিচ্ছিলেন প্রশিক্ষণ। সামনে উপবিষ্ট নতুন সাংবাদিক।  আধুনিক সাংবাদিক হয়ার অদম্য বাসনা সকলের। সাংবাদিক হব আমরা সবাই। সোমবার সকাল থেকে দিনব্যাপী এমনই চিত্র ছিল প্রতিমুহূর্ত অফিসের। নতুন সাংবাদিক তৈরি আর নতুন অন লাইন পত্রিকার উদ্বোধনের আগ মূহূর্তেও চিত্র ছিল এটি। হাতে কলমে প্রশিক্ষণ আরও কত কি ? সোমবার সারাদিন ১৮/১৯ জন উদ্দীপক তরুণদের নিয়ে শুরু হয় প্রতিমুহূর্ত.কম এর প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালার উদ্বোধনী বক্তৃতা দেন নব অনলাইনের এমডি মো: আবু তাহের। এরপর শুরু হয় আলোচনা ও প্রশিক্ষণ পর্ব। “ নিজের কাজ নিজে করি, আর উদ্দীপনায় যেন না হয় কমতি ” সেই আদর্শ নিয়ে শুরু করা হয় দুপুরের খাবার। কাজ প্রিয় সম্পাদক মো. আবু তাহের ও বিপুল হাসানের কর্মোদ্দীপনা থাকে যেন সারাটি জীবন। আর শেষ পর্বের আকর্ষনীয় পুরি। সবই যেন থেকে যায় স্মৃতি। নতুন অনলাইন নিউজপেপার প্রতিমুহূর্ত.কম হোক পাঠক প্রিয়। এমনই দাবী নিয়ে শেষ হয় কর্মশালা। কবি গু...

নবীন সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা

ছবি
প্রস্তুতি : এক্সক্লুসিভ (প্রতিমুহূর্ত.কম) আগামী ০১ জুন থেকে বাংলাদেশের গণমাধ্যম চর্চায় যুক্ত হতে যাচ্ছে নতুন ধারার অনলাইন সংবাদ মাধ্যম প্রতিমুহূর্ত.কম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে তরুণ প্রজন্মের মাঝে প্রতিমুহূর্ত.কম জেগে থাকবে প্রতিমুহূর্তে এমনটাই জানিয়েছেন নতুন এই অনলাইন নিউজ পোর্টালটির সম্পাদক মোহাম্মদ আবু তাহের। আজ ২৭ মে সকালে নতুন ধারার এই অনলাইন সংবাদ মাধ্যমটির নবীন সংবাদকর্মীদের সংবাদ পরিবেশনের মানোন্নয়ন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয় পত্রিকাটির পল্টনের অফিসে। সকাল থেকে শুরু হওয়া তিন পর্বে বিভক্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন এটিএন বাংলার বার্তা সম্পাদক শাহ্নাজ মুন্নী, বাংলা একাডেমীর উপ পরিচালক ড. সরকার আমিন এবং সংবাদ গবেষক জহিরুল ইসলাম। প্রশিক্ষণে প্রতিমুহূর্ত.কম এর ৩২জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। কর্মশালায় সাংবাদিক শাহ্নাজ মুন্নী প্রতিমুহূর্ত.কম এর নবীন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যম চর্চায় সুস্থ সাংবাদিকতার চর্চা করার পরামর্শ দেন। হলুদ সাংবাদিকতা নয়, জীবনঘনিষ্ঠ সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিমুহূর্ত.কম...

সজল খালেদের মরদেহ খুঁজে পাওয়া যাচ্ছে না

ছবি
প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম) অভিযানের তিনদিনেও ১২জনের শেরপা দল উদ্ধার করতে পারেনি এভারেস্টজয়ী সজল খালেদের মরদেহ। তারা ধারণা করছেন, হয়তো বরফের ভেতর পড়ে থাকতে পারে সজলের দেহ। উদ্ধার অভিযানে থাকা শেরপা দল রোববার সাউথ সামিট ডেথজোনে সজল খালেদের চশমা খুঁজে পেয়েছেন। চশমা পেয়ে শেরপা দল ভেবেছিলো আশেপাশেই পাওয়া যাবে তার নিথর দেহ। কিন্তু অনেক খুঁজেও সজলকে পায় নি। সজল খালেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কয়েক ঘণ্টা  পর পর তাদের সঙ্গে শেরপা দলের  যোগাযোগ হচ্ছে। এদিকে সকাল দশটার ফ্লাইটে সজলের স্ত্রী শৈলী কাঠমান্ডু রওয়ানা দিয়েছেন। সোমবার সকালে নেপালে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (কনস্যুলার) শামীমা চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান সাময়িক স্থগিত রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে বরফে তার মরদেহ ঢাকা পড়ে গেছে। তবুও উদ্ধার অভিযান চলবে বলে তিনি জানিয়েছেন। এর আগে শনিবার সজল খালেদের মরদেহ নামিয়ে আনতে হিমালয়ের বেস ক্যাম্প থেকে সাউথ সামিটের পথে রওনা দেয় একদল শেরপা। এ অভিযানে ১২ জনের এই শেরপা দলের সঙ্গে একটি ব্যাকআপ দলও রয়েছে, যারা তাৎক্ষণিক স...

রাজধানী পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ছবি
প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম) রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া রোকেয়া সারণী ও ধানমন্ডি কলাবাগান এলাকায় বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে দুপুরে পোশাক শ্রমিকরা কয়েকঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। মিরপুর শেওড়াপাড়ার রোকেয়া সরণীতে মিস অ্যামি বিআইপিওপিআই গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধি, টিফিনের বকেয়া পরিশোধ ও পাঁচবছর শেষে বেসিক ভাতার দাবিতে সড়ক অবরোধ করেন।  এছাড়াও তিন মাসের বকেয়া বেতন, বেতন-ভাতা বৃদ্ধি ও টিফিন ভাতার দাবিতে রাজধানীর কলাবাগানে বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন কয়েক ঘন্টা। আরএম

চেয়ারম্যান জাহিদ হত্যা ,২ আঃলীগ নেতা বহিষ্কার

ছবি
প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম) বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার নেয়ামত হোসেন ও উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।  ২৬ মে রবিবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিন্ধান্ত নেয়া হয় । নেয়ামত সরদারকে একই সাথে জেলা আওয়ামীলীগের সদস্য পদ থেকেও সাময়িক বহিষ্কার করা হয়। গত ১৮ মে ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান খাঁন জাহিদ হাসান হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্তের তালিকায় উপজেলা আওয়ামীলীগের এই দুই নেতার নাম আসায় তাদের বহিষ্কার করা হয়।  বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক কামরুজ্জামান টুকু তাদের সাময়িক বহিষ্কারের কথা স্বীকার করেছেন।  প্রতিবেদন  : রবিউল ইসলাম, বাগেরহাট জেলা প্রতিনিধি আরআই/এসআর/এজে- ২৭/৫-১

বগুড়ার দুই যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ছবি
প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম) বগুড়ার শাহজাহানপুর উপজেলার নয়াপাড়ায় যুবলীগের দুই কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমি দখলের টাকা ভাগাভাগি করা নিয়ে বাক-বিতন্ডার একপর্যায়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বাসায় রোববার দুপুরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত দুই যুবলীগ কর্মী হলেন মজনু মিয়া (৪০) ও তার ভাতিজা নাহিদ হাসান (৩০) । জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান ও বাড়ির মালিক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু জাফর রিপন উপস্থিতি এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে । হত্যাকাণ্ডের পর পরই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ বাড়ির মালিককে আটক করলেও পুলিশের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে সরে পড়েন আসাদুর রহমান। নিহত মজনু মিয়া উপজেলার ফুলতলা এলাকার খোকা মিয়ার ছেলে। আর নাহিদ হাসান তার ভাই খায়রুল ইসলামের ছেলে। এলাকাবাসী জানায়,  বাড়ির মালিক আবু জাফর ছাড়াও আসাদুর রহমান, জেলা যুবলীগের সদস্য মজনু মিয়া, তাঁর ভাতিজা যুবলীগের কর্মী নাহিদসহ  অনেকে জমি দখলের টাকা ভাগ-বাটায়ারার বৈঠকে উপস্থিত ছিলেন। এক সময় পর্যায়ে নিজেদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে ...

পদত্যাগ করলেন ইয়াহুর প্রধান ডিজাইনার

ছবি
প্রস্ততি: প্রযুক্তি (প্রতিমুহূর্ত.কম)  সম্প্রতি ইয়াহুর বেশকিছু কার্যক্রম তাদের খবরের শিরোনামে নিয়ে এসেছে। ব্র্যান্ডের প্রধান ডিজাইনার টিম পার্সের হঠাৎ ইস্তফা ইয়াহুকে আবারও খবরে পরিণত করলো।  ‘অলথিংসডি’ এর পক্ষ থেকে জানা যায়, ইয়াহুর ইউজার-এক্সপেরিয়েন্স ডিজাইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টিম পার্সে ইয়াহু থেকে বিদায় নিয়েছেন।  টিম পার্সে ২০১১ সালে ইয়াহুতে যোগ দিয়েছিলেন। নিজেদের নতুনভাবে মেলে ধরতে ইয়াহু যখন ব্যস্ত ঠিক তখনই পদত্যাগ করলেন টিম পার্সে।  নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বক্তব্যে পার্সে বলেন, ঠিক যে ধরণের কাজ করতে আমি পছন্দ করি এবং একটি ডিজাইন প্রতিষ্ঠানকে ঠিক যেভাবে চালাতে চাই, তার পুরোটাই ইয়াহুতে ছিল।আমি কাজ করে গর্বিত। তবে ইয়াহুর জয়যাত্রা এখানেই থেমে থাকবে না। ইতোমধ্যেই ইয়াহু নেটিজেনদের মধ্যে নতুনত্বের ছোঁয়ায় ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে। ভবিষ্যতেও ইয়াহুর ডিজাইনেও বড় পরিবর্তন দেখার সম্ভাবনা বেশ প্রবল। ইয়াহুতে যোগদানের আগে টিম পার্সে মটোরোলা, ম্যাটেল এবং মাইক্রোসফটের এক্সবক্স টিমে কর্মরত ছিলেন। সূত্র : নিউ ইয়র্...

গোল্ডেন পামে ফ্রেঞ্চ ছবির জয়গান

ছবি
প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম) এ বছর কান চলচ্চিত্র উৎসবের সব চেয়ে মর্যাদাপূর্ণ পুরষ্কার ‘গোল্ডেন পাম’ জিতে নিল ফ্রান্সের ছবি ‘লা ভিয়ে ডি’এডেলে-চাপিত্রে ১ ও ২’ (ব্লু ইজ দ্যা ওয়ারমেস্ট কালার)। ফরাসি নির্মাতা আবডেলাটিফ কেচিচে পরিচালিত ‘লা ভিয়ে ডি’এডেলে-চাপিত্রে ১ ও ২’ ছবিটির গল্প একটি নারী সমকামীর প্রেমকাহিনী নিয়ে। ফ্রান্সের এই ছবিটি আরও ২০ টি ছবিকে পেছনে ফেলে অস্কারের পর সবচেয়ে সম্মানজনক এই পুরষ্কার জিতে নিল। সেরা ছবি হিসেবে একটি নারী সমকামী যৌন দৃশ্যে ভরপুর এই চলচ্চিত্রকে বাছাই করতে কোন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন কিনা এমন প্রশ্নের  জবাবে ৬৬ তম কান চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সভাপতি স্টিভেন স্পিলবার্গ বলেন, আমার তো মনে হয়েছে এই ছবি অনেক প্রশংসা পাওয়ার যোগ্য। এই ছবিতে দর্শকদের অনেক ভালো এবং তাৎপর্যপূর্ণ মেসেজ রয়েছে। আবডেলাটিফ কেচিচে আমেরিকার অভিনেত্রী উমা থুরমানের কাছ থেকে গোল্ডেন পাম পুরষ্কার গ্রহন করেন। কেচিচে ২০০০ সাল থেকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। এর আগে তিনি একজন অভিনেতা ছিলেন। পুরষ্কার হাতে নিয়ে কেচিচে বলেন, ‘আপনারা জানেন আমি সবসময়ই একটু বেশি সময় নি...

শাকিব খানের নিউ কালেকশন 'তানিয়া'

ছবি
প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম) -- ঢালিউডের নাম্বার ওয়ান হিরো শাকিব খান যেন একের পর এক সুন্দরীদের চলচ্চিত্র নিয়ে আসার পণ করেছেন। মিম, শখ আর ববির পর শাকিব জুটি হিসেবে বেছে নিয়েছেন আরেক সুন্দরী মডেল তানিয়াকে। সম্প্রতি বিভিন্ন টিভি চ্যানেলে অন-এয়ার হওয়া একটি আবাসন প্রকল্পের বিজ্ঞাপনচিত্রে শাকিবের বিপরীতে তানিয়াকে পারফর্ম করতে দেখা যাচ্ছে। শিগগিরই এই সুন্দরী মডেল পরিচালক বদরুল আলম খোকনের একটি ছবিতে শাকিবের বিপরীতে অভিনয়ের করবেন। জানা গেছে, শাকিব খানের বিশেষ আগ্রহেই ছবিতে কাস্ট করা হয়েছে তানিয়াকে।  'ভিট টপ মডেল ২০১২'-এর রানার আপ তানিয়া ক্যারিয়ার শুরু হয়েছিল গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন দিয়ে। এরপর দুটো নাটকে অভিনয় করলেও তেমন নজর কাড়তে পারেননি। তবে বাজিমাত করেছেন তিনি  শাকিব খানের বিপরীতে ক্যারিয়ারের দ্বিতীয় টিভিসিতে কাজ করে। টপ হিরো শাকিবের জুটি হয়েই শুরু হচ্ছে তানিয়ার চলচ্চিত্রে অভিষেক। এর আগে শাকিব খানের আগ্রহে  মিম আর শখের মতো মিষ্টি মুখকে চলচ্চিত্রে দেখা গেলেও তাদের কেউই ঢালিউডে স্থায়ী হননি। এবার শাকিবের নিউ কালেকশন তানিয়া বড় পর্দায় ক্লিক করতে পারেন কিন...