প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম) -- ঢালিউডের নাম্বার ওয়ান হিরো শাকিব খান যেন একের পর এক সুন্দরীদের চলচ্চিত্র নিয়ে আসার পণ করেছেন। মিম, শখ আর ববির পর শাকিব জুটি হিসেবে বেছে নিয়েছেন আরেক সুন্দরী মডেল তানিয়াকে। সম্প্রতি বিভিন্ন টিভি চ্যানেলে অন-এয়ার হওয়া একটি আবাসন প্রকল্পের বিজ্ঞাপনচিত্রে শাকিবের বিপরীতে তানিয়াকে পারফর্ম করতে দেখা যাচ্ছে। শিগগিরই এই সুন্দরী মডেল পরিচালক বদরুল আলম খোকনের একটি ছবিতে শাকিবের বিপরীতে অভিনয়ের করবেন। জানা গেছে, শাকিব খানের বিশেষ আগ্রহেই ছবিতে কাস্ট করা হয়েছে তানিয়াকে। 'ভিট টপ মডেল ২০১২'-এর রানার আপ তানিয়া ক্যারিয়ার শুরু হয়েছিল গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন দিয়ে। এরপর দুটো নাটকে অভিনয় করলেও তেমন নজর কাড়তে পারেননি। তবে বাজিমাত করেছেন তিনি শাকিব খানের বিপরীতে ক্যারিয়ারের দ্বিতীয় টিভিসিতে কাজ করে। টপ হিরো শাকিবের জুটি হয়েই শুরু হচ্ছে তানিয়ার চলচ্চিত্রে অভিষেক। এর আগে শাকিব খানের আগ্রহে মিম আর শখের মতো মিষ্টি মুখকে চলচ্চিত্রে দেখা গেলেও তাদের কেউই ঢালিউডে স্থায়ী হননি। এবার শাকিবের নিউ কালেকশন তানিয়া বড় পর্দায় ক্লিক করতে পারেন কিন...
সাভারে ১৪২টি মৃতদেহ উদ্ধার, আটকা আছেন কয়েকশ' প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) --- সাভার রানা প্লাজার ধ্বংশ স্তুপ থেকে ২৪ এপ্রিল বুধবা রাত সাড়ে ১১টা পর্যন্ত ১৪২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এসব মৃতদেহ সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। এর মধ্যে স্কুলে ৭০টি এবং হাসপাতালে ৫০টি মৃতদেহ। হাসপাতালে রাখা মৃতদেহগুলোর নাম-পরিচয় দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছে। রাত সাড়ে ১০টা নাগাদ ৪৮টি লাশ শনাক্ত করে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ও নিহতদের শনাক্ত করতে ছুটে এসেছেন শত শত স্বজনরা। গভীর রাতেও অসংখ্য মানুষ নিখোঁজ স্বজনদের জন্য অপেক্ষায় আছে। প্রায় এক হাজার শ্রমিক চিকিৎসাধীন রয়েছে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে। এখনো ধসে যাওয়া ভবনের নিচে অসংখ্য মানুষ আটকে আছেন। তাদের উদ্ধারে তৎপর রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, আনসার, র্যাব, পুলিশ ও স্থানীয় লোকজন। আধুনিক পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় এবং আলোর স্বল্পতায় উদ্ধার কার্...
ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন ৫ আগস্ট প্রাণ বাঁচাতে পাঁচ ঘণ্টা বাথরুমে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়াল’র এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। শেখ হাসিনার পতনের পর এই প্রথম গণমাধ্যমে কথা বলেন দলটির তিনবারের সাধারণ সম্পাদক। সেদিনের কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমি খুবই ভাগ্যবান। সেদিন হয়তো আমার বেঁচে থাকারই কথা ছিল না। আমার নিজের বাসা ছেড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিই। চারদিক থেকে মিছিল আসছিল। হঠাৎ করে তা সংসদ এলাকা ঘিরে ফেলে। শুরু হয় লুটপাট। তিনি বলেন, যে বাসায় ছিলাম, সেখানেও হামলা হয়। তারা জানত না আমি সেখানে আছি। আমি স্ত্রীসহ বাথরুমে লুকাই। প্রায় পাঁচ ঘণ্টা বাথরুমে অবস্থান করি। একসময় তারা বাথরুমে ঢুকতে চায়। আমার স্ত্রী বারবার বলেন আমি অসুস্থ। পরে বাধ্য হয়ে দরজা খুলে দিই। তখন কয়েকজন ছেলে ঢোকে, মুখে মাস্ক, হাতে লাল পতাকার ব্যাজ। প্রথমে তারা উত্তেজিত ছিল, কিন্তু আমাকে দেখে আচমকা আচরণ বদলে যায়। তারা সেলফি তোলে, ছবি তোলে। কেউ কেউ বলেছিল সেনাবাহিনীর হাতে তুলে দিতে। আবার কেউ জনতার হাতে। ওবায়দুল ক...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন